ঢাকাশুক্রবার , ১২ মে ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ধামরাইয়ে স্বামীকে বটি দা দিয়ে কুপিয়ে হাসপাতালে পাঠিয়েছে স্ত্রী

admin
মে ১২, ২০১৭ ১১:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

ধামরাই (ঢাকা) থেকে মো. মাসুদ সরদার:
বীথি আর বিপ্লব। দুজনেই গার্মেন্টস কর্মী। এরা পরস্পরকে জীবনের চেয়ে বেশী ভালবাসত। এক পর্যায়ে তারা বিয়ে করেন। কিন্তু বীথি জানতনা বিপ্লব আগে বিয়ে করেছে। সে ঘরে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। দেড় বছর ঘর সংসার করার পর বীথি জানতে পারে তার স্বামী আগে বিয়ে করেছে। প্রতারনা করে বিয়ে করায় বীথি বিপ্লব তালাক দেয়। কিন্তু কেউ কাউকে ছাড়া থাকতে পারেনা। পুনরায় বিয়ে করেন। এরমধ্যে চাকরিতে বিপ্লব পদোন্নতি পায়। বিপ্লব আলাদা বাসা নিয়ে সাভারের কহিনুর এলাকায় থাকে। খোঁজখবর না নেওয়ায় বিপ্লব কে হত্যার করার পর নিজেও আত্মহত্যা করার পরিকল্পনা করে বীথি। গতকাল শুক্রবার রাতে বিপ্লব কে বটি দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে।

বিথীর অভিযোগ,‘পদোন্নতি পাওয়ার পর বিপ্লব তাকে ভুলতে শুরু করে। কোন খোঁজখবর নেয়না। ফোন করলে রিসিভ করেনা। দিনদিন তাদের মধ্যে দুরত্ব সৃষ্টি হতে থাকে। একারনে বিপ্লবকে হত্যার করার পর নিজে আত্মহত্যা করবে বলে পরিকল্পনা করে বীথি। কথা যা কাজ তাই। বৃহস্পতিবার রাতে দু’জনের মোবাইল ফোনে কথোপকথনের এক পর্যায়ে বিপ্লব বীথির ভাড়া নেওয়া ধামরাই পৌরসভার কুমড়াইল মহল্লার মেছের আলীর বাসায় আসে বিপ্লব । এরপর রাত দুইটার দিকে বটিদা দিয়ে বিপ্লবের বুকে পেটে এলোপাথারীভাবে কুপাতে থাকে বীথি’।বিপ্লবের ডাক চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসে। তাকে মুমূর্ষুাবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন প্রতিবেশীরা। সেখানে অবস্থার অবনতি হয়ে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানানÍর করা হয়। এ অবস্থায় এলাকাবাসী বীথিকে গাছের মধ্যে বেধে রাখে। শুক্রবার সকালে এলাকার শতশত লোক বীথিকে দেখার জন্য ভীড় জমায়। খবর পেয়ে পুলিশ বীথিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। ধামরাই থানার উপপরিদর্শক (এস আই) ভজন রায় ও অপূর্ব দাস জানান,হত্যার উদ্দেশ্যে ব্যবহৃত একটি বটি দা জব্দ উদ্ধার করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সাব্বির আহমেদ সাকিব জানান, বিপ্লবের বুকে পেটে চার-পাঁচটি বটি দায়ের কোপের আঘাত রয়েছে যা গভীর ইনজুরি। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

বীথি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার তালুকনগর গ্রামের ইনজাল হোসেনের মেয়ে। বিপ্লব কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা গ্রামের সোবহান মিয়ার ছেলে। বীথি সাভারের নয়ারহাট এলাকার ‘স্টারলিংক’ আর বিপ্লব চাকরি করেন ধামরাইয়ের ঢুলিভিটার ‘স্নোটেক্স’ নামক পোষাক তৈরী কারখানায়।

স/এষ্