তারাকান্দা ওয়ারেন্ট ভুক্ত সাত আসামী গ্রেফতার
মোহাম্মদ কামরুল ইসলাম খান ময়মনসিংহ ফুলপুর প্রতিনিধি- ময়মনসিংহের তারাকান্দা থানা পুলিশের অভিযানে ওয়ারেন্ট ভূক্ত ০৭ জন আসামী গ্রেপ্তার করেছে তারাকান্দা থানা পুলিশ ।
বিভিন্ন মামলা তাদেরকে গ্রেপ্তার করা হয়ে সিআর বিবিধ মোকদ্দমা নং-২১/২২ এর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। আসামিরা হলেন ১-গোলাম হোসেন( ৬৫) ২- আব্দুল হাই (৫০) উভয় পিতা- মৃত আঃ রহিম ০৩-সুরুজ আলী (৪০) পিতা – গোলাম হোসেন ০৪-সবুজ মিয়া (৪০) ০৫- ছমেদ মিয়া ০৬-শাহ আলম (৩৮) উভয় পিতা- মৃত তৈয়ব আলী ০৭- আবুল কালাম (৪৫) পিতা – মৃত সাহেদ আলী সর্ব সাং বিসকা, থানা-তারাকান্দা, জেলা – ময়মনসিংহ|
এ বিষয়ে জানতে চাইলে ঘটনার সত্যতা নিশ্চিত করে তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের সোহেল বলেন আসামীদেরকে আজ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
স/বি

