ঢাকামঙ্গলবার , ২১ জুন ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

কেন্দুয়ায় পানিতে ডুবেছে ১৮শ ২০টি পুকুর ক্ষতি হবে কোটি টাকার উপরে

চমক নিউজ, ময়মানসিংহ
জুন ২১, ২০২২ ১:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

কেন্দুয়ায় পানিতে ডুবেছে ১৮শ ২০টি পুকুর
ক্ষতি হবে কোটি টাকার উপরে

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি- নেত্রকোনার কেন্দুয়ায় আকষ্মিক বন্যার পানিতে ৮ হাজার ৪শ ৩০টি চাষকৃত পুকুরের মধ্যে ১৮২০টি পুকুর ডুবে গেছে। এতে ২২১.৮১ মেট্রিকটন মাছ ভেসে গেছে। এ পর্যন্ত ক্ষতি হয়েছে ১ কোটি ৩ লাখ টাকার মত। এ ক্ষতি কয়েকগুণ বেড়ে যাবে যদি বন্যার পানি আরও বৃদ্ধি পায়। এ তথ্য সোমবার (২০ জুন) কেন্দুয়া উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের।

বন্যার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা হচ্ছে, উপজেলার মোজাফরপুর, নওপাড়া, কান্দিউড়া ও বলাইশিমুল ইউনিয়ন। এছাড়া মাসকা, গড়াডোবা, চিরাং, আশুজিয়াসহ ১৩টি ইউনিয়নের সব কয়টিই কমবেশ বন্যা কবলিত হয়েছে। কেন্দুয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আজহারুল আলম জানান, আমার উপজেলায় মৎস্য চাষকৃত পুকুর রয়েছে মোট ৮ হাজার ৪শ ৩০টি, বিল ৫৫টি, খাল ১৩টি, জলমহাল ৩৪টি এবং হাওর ১টি। বন্যায় এরই মধ্যে ১৮শ ২০টি পুকুর ডুবে গেছে। যার আয়তন ১৭২ হেক্টর। বন্যার পানিতে এ পর্যন্ত ২২১.৮১ মেট্রিকটন মাছ বেড়িয়ে গেছে। এতে এখন পর্যন্ত ক্ষতি হয়েছে ১ কোটি ৩ লক্ষ টাকার উপরে।

এছাড়া গোগ ও কালিয়াইন অভায়াশ্রম, ৫টি বিল নার্সারী- যথা, উগারিয়া বিল, গোদিয়া বিল, মোরাইল বিল, ধলেশ্বর বিল ও কালিয়ান বিল এর প্রতিটাতে দেড় কেজি করে রেণু পোনা মজুদ করা ছিল যা বন্যার পানিতে ভেসে গেছে। আর যদি পানি নাও বাড়ে তাতেও এবছর আমাদের উপজেলায় মৎস্য খাতে ১০ কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হবে।

তিনি আরও বলেন, প্রতিদিনই খোঁজ খবর নিচ্ছি ও চাষিদের পরামর্শ দিচ্ছি। তাছাড়া ঊর্ধ্বতন কর্তপক্ষের কাছে প্রতিবেদন দিয়েছি। ক্ষয়ক্ষতি পুষিয়ে উঠার জন্য চেষ্টা করা হচ্ছে। কয়েকজন মৎস্য চাষী জানান, প্রতিদিন যেভাবে পানি বাড়ছে তাতে আমরা দিশেহারা হয়ে পড়ছি। মাছ রক্ষার পাশাপাশি নিজেদের রক্ষা নিয়েও আমরা ব্যস্ত সময় পার করছি।

স/বি