ঢাকাসোমবার , ২০ জুন ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ফুলপুরে গাঁজা ও গাঁজার গাছসহ আটক ৩

চমক নিউজ, ময়মানসিংহ
জুন ২০, ২০২২ ২:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

ফুলপুরে গাঁজা ও গাঁজার গাছসহ আটক ৩

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলপুরে চাষকৃত গাঁজার গাছ ও গাঁজাসহ তিন জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৪)। শনিবার রাতে উপজেলার ভাইটকান্দি বাজার থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- ভাইটকান্দি গ্রামের শামছুল হকের ছেলে ইউপি সদস্য সাইফুল ইসলাম মালেক (৪৯), মোঃ মনসুরের ছেলে ভাইটকান্দি বাজারের ব্যবসায়ী জামাল উদ্দিন (৪৯) ও সখল্যা গ্রামের মৃত আবুল হাসেমের ছেলে আনিস (৩২)।

জানা যায়, র‌্যাব-১৪ ময়মনসিংহের পুলিশ পরিদর্শক মনসুর আহম্মেদের নেতৃত্বে একটি দল শনিবার রাতে ফুলপুর উপজেলার ভাইটকান্দি এলাকায় গাঁজা ক্রয়-বিক্রয় ও গাঁজা চাষ হচ্ছে সংবাদের অভিযান পরিচালনা করেন। তখন র‌্যাবকে দেখে পালানোর সময় ৩ জনকে আটক করা হয়। পরে আটককৃত ইউপি সদস্য সাইফুল ইসলাম মালেকের কাছ থেকে মাদক দ্রব্য গাঁজা ও জামাল উদ্দিনের বাড়ি থেকে চাষকৃত ২টি গাজার গাছ উদ্ধার করা হয়। পরে আটককৃতদের জিঙ্গাসাবাদ শেষে রাতেই উদ্ধারকৃত আলামতসহ ফুলপুর থানায় হস্তান্তর করেন র‌্যাব-১৪।

এব্যাপারে র‌্যাব-১৪ ময়মনসিংহের পুলিশ পরিদর্শক মনসুর আহম্মেদ বাদি হয়ে ৩ জনের বিরুদ্ধে ফুলপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।

স/বি