ঢাকাবুধবার , ১০ মে ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

বাংলাদেশের বড় জয়

admin
মে ১০, ২০১৭ ১০:৫৫ অপরাহ্ণ
Link Copied!

সিভিল সার্ভিস ক্রিকেট ক্লাব মাঠে টস জিতে ৭ উইকেটে ৩৯৪ রান করে বাংলাদেশ।  জবাবে ৪১ ওভার ২ বলে ১৯৫ রানে অলআউট হয়ে যায় আয়ারল্যান্ডের দ্বিতীয় সেরা দল।

আজ পরপর দুই বলে শেষ দুটি উইকেট তুলে নেন বাঁহাতি পেসার মুস্তাফিজ।  মোস্তাফিজ আজ বল করেছেন ৫.২ ওভার, রান দিয়েছেন ১৭।  তার ইকোনমি রেট ৩.১৮ যা আজকের সেরা ইকোনমি ।  আজকের ২য় সেরা ইকোনমি

সাকিব আল হাসানের তিনি ৮ ওভার বল করে ২ উইকেট নিয়ে দিয়েছেন ৩২ রান, ইকোনমি ৪।

এর আগে সাব্বির রহমানের সেঞ্চুরিতে আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে প্রস্তুতিমূলক ম্যাচে ৭ উইকেটে ৩৯৪ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে বাংলাদেশ।
বেলফাস্টে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।  উদ্বোধনী জুটিতে বাংলাদেশকে ৪৪ রানের সূচনা এনে দেন দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার।  ১৭ রান করে সৌম্য ফিরলে, দ্বিতীয় উইকেটে জুটি বাঁধেন তামিম ও সাব্বির।
প্রতিপক্ষ বোলারদের উপর চড়াও হয়ে খেলেছেন তামিম ও সাব্বির।

৮২ বলে ১০৩ রান যোগ করেন তারা।  ১৪টি চার ও ২টি ছক্কায় ৭৪ বলে ৮৬ রান করে তামিম ফিরলেও, সেঞ্চুরির স্বাদ পান সাব্বির।

স/এষ্