আটপাড়ায় এম.পি অসীম কুমার উকিলের উপস্থিতিতে
বন্যা দুর্গতের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
আটপাড়া (নেত্রকোণা) থেকে মো: আসাদুজ্জামান খান সোহাগ- সারা দেশের ন্যায় নেত্রকোণা জেলার আটপাড়ার বন্যা পরিস্থিতি দিন দিন অস্বাভাবিক ভাবে বেড়েই চলেছে। এরই মধ্যে উপজেলার ৭টি ইউনিয়নের উপজেলা সদরসহ প্রতিটি গ্রামই বন্যার পানিতে প্লাবিত হয়ে পড়েছে। উপজেলার সুখারী, লুনেশ্বর, শুনই, স্বরমুশিয়া, তেলিগাতী, দুওজ ও বানিয়াজান ইউনিয়নের অধিকাংশ গ্রামের বাসিন্দারা তাদের ঘরে অবস্থান করতে পারছেন না। তাছাড়া তাদের ঘরে পানি প্রবেশ করায় খাদ্য সংকটে ভুগছে। আজ রবিবার উপজেলার বানিয়াজান, শুনই, লুনেশ্বর ও সুখারী ইউনিয়নের ২০০টি পরিবারের মাঝে দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সংস্কৃতি সম্পাদক ও নেত্রকোণা-০৩ (আটপাড়া-কেন্দুয়া) ১৫৯ আসনের সাংসদ অসীম কুমার উকিল। আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো: খায়রুল ইসলাম, নির্বাহী অফিসার মো: শাকিল আহমেদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো: মিজানুর রহমান খান নন্দন, তানিয়া নাজনীন চৌধুরী রেখা, অফিসার ইনচার্জ জাফর ইকবাল, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নূর খান মিঠু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: ফেরদৌস রানা আনজু, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: আসাদুজ্জামান খান সোহাগ, আ’লীগ নেতা হাজী মোজাম্মেল হক, আবু নাসের তালুকদার মিলু, মো: আব্দুল কাইয়ুম রোকন, আরিফুজ্জামান খান টিটু, জেলা পরিষদ সদস্য সুমন খান, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরমান কবীর নিলয়, ছাত্রলীগ সভাপতি রাহাত বিশ্বাস, সকল ইউ.পি চেয়ারম্যান প্রমূখ।
অসীম কুমার উকিল বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সার্বক্ষণিক বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তিনি বন্যা দুর্গতের পাশে থেকে সার্বিক সহযোগিতা করার জন্য আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। আমরা উনার নির্দেশে ও স্থানীয় নেতৃবৃন্দের সহযোগিতায় দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় কৃর্তক বরাদ্দকৃত সামগ্রী বিতরণ করছি।
স/বি

