ঢাকারবিবার , ১৯ জুন ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

আটপাড়ায় বন্যা দুর্গতের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

চমক নিউজ, ময়মানসিংহ
জুন ১৯, ২০২২ ১:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

আটপাড়ায় বন্যা দুর্গতের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

আটপাড়া (নেত্রকোণা) থেকে মো: আসাদুজ্জামান খান সোহাগ- সারা দেশের ন্যায় নেত্রকোণা জেলার আটপাড়ার বন্যা পরিস্থিতি দিন দিন অস্বাভাবিক ভাবে বেরেই চলেছে। এরই মধ্যে উপজেলার ৭টি ইউনিয়নের উপজেলা সদরসহ প্রতিটি গ্রামই বন্যার পানিতে প্লাবিত হয়ে পড়েছে। উপজেলার সুখারী, লুনেশ্বর, শুনই, স্বরমুশিয়া, তেলিগাতী, দুওজ ও বানিয়াজান ইউনিয়নের অধিকাংশ গ্রামের বাসিন্দারা তাদের ঘরে অবস্থান করতে পারছেন না। তাছাড়া তাদের ঘরে পানি প্রবেশ করায় খাদ্য সংকটে ভুগছে। আজ শনিবার সকালে উপজেলা প্রশাসন ট্রলার যোগে সুখারী ইউনিয়নের বাউসা উচ্চ বিদ্যালয়ের আশ্রয় কেন্দ্রে বন্যার্তদের মাঝে শুকনো খাদ্য সামগ্রী বিতরণ শুরু করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মো: খায়রুল ইসলাম, নির্বাহী অফিসার মো: শাকিল আহমেদ, স্থানীয় ইউ.পি চেয়ারম্যান মো: শাহজাহান, বিদ্যালয় প্রধান শিক্ষক মো: এমদাদুল হকসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ প্রমূখ।

আটপাড়ার বন্যা পরিস্থিতি অবনতি হওয়ায় পরেও বিভিন্ন এনজিও প্রতিষ্ঠান বন্যা দুর্গত পরিবারের নিকট ঋণের কিস্তি আদায় করার জন্য চাপ প্রয়োগ করছেন। তাই সুশীল সমাজের দাবী জরুরী ভিত্তিতে সাময়িক ভাবে তাদের কিস্তি আদায় বন্ধ রাখার ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার বলেন, আমরা উপজেলার বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক তদারকি করে যাচ্ছি। আজ সুখারী ইউনিয়নের বন্যা দুর্গতের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। জরুরী ভিত্তিতে অন্য ইউনিয়ন গুলোতে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। আগামীকাল রবিবার স্থানীয় সাংসদ বন্যা পরিস্থিতি পরিদর্শন করবেন এবং খাদ্য সামগ্রী বিতরণ করবেন।

উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মো: খায়রুল ইসলাম জানান, আমার উপজেলার সকল ইউনিয়নের বন্যা পরিস্থিতি অত্যন্ত খারাপ। প্রতিটি গ্রামেই বন্যার পানি প্রবেশ করায় তারা ঘরে থাকতে পারছেন না। কিছু পরিবার পাশ্ববর্তী বিদ্যালয়ে আশ্রয় গ্রহণ করেছে। তাছাড়া কিছু কিছু বিদ্যালয়েও পানি প্রবেশ করেছে। বন্যা দুর্গতের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে যাচ্ছি।

স/বি