কেন্দুয়ার ১২শ কেজির ‘ধলাপাহাড়; গরুটি দেখতে প্রতিদিন ভীড়
রাখাল বিশ্বাস, কেন্দুয়া প্রতিদিনি- নেত্রকোনার কেন্দুয়া পৌর সদরের ৯নং ওয়ার্ড চন্দগাতীর মহল্লার সৌখিন গবাদি পশুপালক কালা চান মিয়া। তিনি সখ গরু পালন করেন। এবারের কুরবানি ঈদের হাটে বিক্রি করার জন্য বিশাল যতেœ লালন-পালন করছেন চমতকার সুন্দর দেখতে ক্সসবারমা প্রজাতির একটি ষাঁড় গরু। ষাঁড়টির নাম দিয়েছেন ‘ধলাপাহাড়’। ষাঁড়টি দেখতে প্রতিদিন মানুষ ভীড় করেন বলে জানা যায়।
ধলাপাহাড়ের মালিক কানা চান মিয়া জানান, এ বছর গো-খাদ্যের দাম বৃদ্ধি পাওয়ায় খুব হিমসীম খেতে হচ্ছে। এই গরুটির পেছনে প্রতিদিন ৬/৭ শ টাকা খরচ হচ্ছে। ২৯ মন ওজনের প্রায় ১২শ কেজির ষাঁড়টির জন্য প্রতিদিন পরিবারের সবাই কাজ করেন। কালা চান মিয়ার চাচাতো ভাই খাইরুল ইসলাম জানান, ক্সসবারমা প্রজাতির এই গরুটির দাম হাঁকা হয়েছে সাড়ে ৭ লাখ টাকা। এর মধ্যে সিলিটের এক পার্টি ৬ লাখ টাকা দাম বলেছেন। ৭ লাখ টাকা হলে বিক্রি করে দিবেন বলে তিনি জানান।
স/বি

