গৌরীপুরে আদালতের নির্দেশকে কেন্দ্র করে যুবলীগ সভাপতির হুকুমে হামলা,ভাংচুর, লুটপাট, অগ্নি সংযোগ
ময়মনসিংহ ব্যুরো- বিবাদমান জমির উপর আদালতের নিষেধাজ্ঞার কথা শুনে প্রতিপক্ষ ক্ষিপ্ত হয়ে বাড়ী-ঘরে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে এবং অগ্নি সংযোগ করে। এ নিয়ে গৌরীপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-০৯ তারিখ ১৫/৬/২২ইং।
এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ১৪ জুন সকালে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়নের বহেড়াতলা গ্রামের অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোঃ রফিকুল ইসলাম উরফে শেখ চান।
এজাহারে উল্লেখ, বিবাদমান ৯১ শতাংশ জমি মিজানুর রহমান দিপু ও আসাদুজ্জামান অপু কাছ থেকে সাফ কাওলা মূলে ক্রয় করে ১৫ বছর যাবত ভোগ দখল করে আসছিল। সম্প্রতি মোসলেম উদ্দিন ওই জমির উপর অংশিদার বলে দাবী করে। এ নিয়ে আদালতে মামলা মোকদ্দমা চলছিল । ১৩ জুন বিজ্ঞ আদালত অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই জমির উপর অস্থায়ী নিষেধাজ্ঞা ও স্থিতাবস্থা নির্দেশ দেন। এই নির্দেশের কথা শুনে ইউনিয়ন যুবলীগের সভাপতি শামছুল হকের হুকুমে ভালুকাপুর গ্রামের মোঃ মোসলেম উদ্দিনের ছেলে মাইনল ইসলাম রুবেল (৩২) মৃত ফজরা আলীর ছেলে মোঃ মোসলেম উদ্দিন (৬০) মৃত আঃ আঃ হামিদের ছেলে মোঃ রিপন মিয়া (৩০) যুগিডাঙ্গুরি গ্রামের হুকুম আলীর ছেলে মোঃ জুয়েল মিয়া (২৮) মামুন (২২) মোসলেম উদ্দিনের ছেলে মনিরুল ইসলাম পাভেল (২৮) সাইফুল ইসলাম বাচ্চুর ছেলে মোঃ সাব্বির (২২) মানিক মিয়ার ছেলে রাব্বি (২০) মৃত মজিবুর রহমানের ছেলে সাহাবুল আলম (২২) মৃত আঃ হামিদের ছেলে মোখলেছুর রহমান হিরন (৩৬) খোকন মিয়া (২৮) মোঃ নজরুলের ছেলে মোঃ নাসির উদ্দিন (২১) মোঃ তুহিন মিয়া (২০) মৃত শমসের আলীরে ছেলে মোঃ মতিউর রহমান (৪৫) মৃত আঃ হাই এর ছেলে মোঃ সোহাগ মিয়া (২০) সহ অজ্ঞাত আরো ১০ জন দেশিয় অস্্র নিয়ে প্রকাশ্য দিবালোকে হামলা চালিয়ে দুইটি টিনের ঘর,আবসাবপত্র ভাংচুর করে যাতে ৩ লক্ষ ৩২ হাজার টাকা ক্ষয়-ক্ষতি হয়।
এ সময় গৃহিনী বাধা দিয়ে তকেও শ্লীলতাহানি করে এবং ঘরে রক্ষিত ৩ লক্ষা টাকা ও স্বর্নালংকার লুটে নিয়ে যাবার সময় দুটি খরের গাদায় আগুন ধরিয়ে দেয়।
এ ঘটনায় অবসর প্রাপ্ত সার্জেন্ট মোঃ রফিকুল ইসলাম উরফে শেখ চান বাদী হয়ে গৌরীপুর থানায় একটি মামলা দায়ের করে।
উল্লেখ্য মোঃ শামছুল হকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
স/বি

