মুন্সীগঞ্জ প্রতিনিধি: যৌন হয়রানিকে না বলুন, সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলুন এই স্লোগানে ব্যাকের আয়োজনে মুন্সীগঞ্জে কমিউনিটি ওয়াচগ্রুপ সভা অনুষ্টিত হয়েছে। বুধবার ১০মে শহরের মো: আমিরুল হক পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে মেয়েদের জন্য নিরাপদ নাগরিকত্ব (মেজনিন) সামজিক ক্ষমতায়ন কর্মসূচী ব্যাক এর উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রজেক্টরের মাধ্যমে যৌন হয়রানি বন্ধে করনীয় এবং প্রতিরোধ বিষয়ে একটি প্রমান্যচিত্র ফ্লিম দেখানো হয় উপস্থিত সকলকে। পরে স্কুলটির প্রধান শিক্ষক মো: মোশাররফ হোসেনের সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ব্যাক প্রতিনিধি ফৌজিয়া ইয়াসমিন, বিশিষ্ট আইনজীবি এ্যাড. মো: মাসুদ আলম, মসজিদের ইমাম মুফতি মো: আ: বারী, সাংবাদিক এম.এম.রহমান, সাইফুল ইসলাম কামাল, স্কুলের কো- অষ্ট কমিটির সাধারন সম্পাদক বাদল সরদার প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, দেশে এখন শতকরা ৮৭ ভাগ নারী যৌন হয়রানির শিকার। সচেতনতা এবং সংবেদনশীলতার মাধ্যমে যৌন হয়রানি প্রতিরোধ করতে হবে। বক্তরা আরো বলেন, যেকোন পরিস্থিতি মোকাবেলা করার জন্য পারিবারিক ও সামাজিকভাবে সকলকে এগিয়ে এসে যৌন হয়রানি বন্ধে প্রতিবাদ এবং প্রতিরোধে যার যার অবস্থান থেকে এগিয়ে আসার আহব্বান জানানো হয়। তাছাড়া বাল্য বিবাহ প্রতিরোধে করনীয় বিষয়ে নানা আলোচনা করেন উপস্থিত সকলে। বাল্য বিবাহ বন্ধে গ্রামের পাড়া মহল্লায় সচেতনামূলক আলোচনাসভা এবং স্কুল কলেজের পাশে বিশেষ সময়ে পাহাড়া বসিয়ে যৌন হয়রানি বা ইভটিজিং এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সকলেই কাজ করার ঘোষনা দেন।
স/এষ্

