ঢাকাসোমবার , ১৩ জুন ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

কেন্দুয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

চমক নিউজ, ময়মানসিংহ
জুন ১৩, ২০২২ ৬:২৬ অপরাহ্ণ
Link Copied!

কেন্দুয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি- নেত্রকোনার কেন্দুয়ায় হাওর থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতের শিকার হয়ে তাজ্জত আলী (৪০) নামে এক কৃষকের মুত্যু হয়েছে। তাজ্জত আলী উপজেলার মোজাফরপুর ইউনিয়নের বড়তলা গ্রামের মৃত রূপচান মিয়ার ছেলে। ঘটনাটি ঘটেছে সোমবার (১৩) দুপুর ১২টার দিকে বাড়ির পাশের ভেঙ্গুরা হাওরে।

বিষয়টি নিশ্চিত করে গ্রামের এমরান মিয়া জানান, দুপুরে বৃষ্টিপাত শুরু হলে হাওর থেকে গরু আনতে যায় কৃষক তাজ্জত আলী। এ সময় বজ্রপাতে তিনি আক্রান্ত হয়ে ক্ষেতে পড়ে থাকেন। রতন মিয়া নামে অন্য এক কৃষক তাকে এই অবস্থায় দেখতে পেয়ে বাড়িতে নিয়ে আসেন। পরে স্বজনরা পার্শ্ববর্তী তাড়াইল উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাজ্জত আলীকে মৃত ঘোষণা করেন।

স/বি