নেত্রকোনায় প্রান্তিক জনগোষ্ঠীকে চেক প্রদান
পিয়াস আহমদ, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ নেত্রকোনা সদর উপজেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক বাস্তবায়নাধীন বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় সফটস্কিলস (Softskills) প্রশিক্ষণপ্রাপ্তদের মাঝে
আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে।
শহরের মোক্তারপাড়া পাবলিক হল মিলনায়তনে রোববার দুপুরে ৫ দিনব্যাপী প্রশিক্ষণ (ক্ষুদ্র ব্যবসা উন্নয়ন ও পরিচালনা) শেষে প্রান্তিক পেশাজীবী গোষ্ঠী কামার, কুমার, নাপিত, মুচি, বাশ-বেত ও কাসা-পিতল পণ্য প্রস্তুতকারী ১৫০ জন প্রশিক্ষণার্থীর প্রত্যেককে ১৮ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।
নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু এমপি। বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক ও জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মোঃ আকবর আলী মুন্সী, জেলা পরিষদের প্রশাসক প্রশান্ত কুমার রায়, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম খান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মোঃ আলাল উদ্দিন, সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, সদর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী প্রমুখ। অনুষ্ঠানে সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
স/বি

