ঢাকাশনিবার , ১১ জুন ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

লাবু চৌধুরীর সাথে সালথা উপজেলা ছাত্রলীগের মতবিনিময়

abu naser
জুন ১১, ২০২২ ১১:২৮ অপরাহ্ণ
Link Copied!

লাবু চৌধুরীর সাথে সালথা উপজেলা ছাত্রলীগের মতবিনিময়

 

সালথা প্রতিনিধি : মাননীয় সংসদ উপনেতা বীর মুক্তিযোদ্ধা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির রাজনৈতিক প্রতিনিধি কৃষি গবেষক শাহদাব আকবার লাবু চৌধুরীর সাথে ফরিদপুরের সালথা উপজেলা ছাত্রলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সন্ধ্যায় উপজেলার রসুলপুর সংসদ উপনেতার বাসভবন হামিদ মঞ্জিলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে লাবু চৌধুরী বলেন, আওয়ামীলীগের দুঃসময়ে ছাত্রলীগ রাজপথে থেকে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছে। ছাত্রলীগকে সবসময় ঐক্যবদ্ধ থাকতে হবে। আমার মায়ের মতো আমি সবসময় তোমাদের পাশে আছি, পাশে থাকবো।

এসময় উপস্থিত ছিলেন, আওয়ামীলীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপকমিটির সদস্য মো: শফি উদ্দিন, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, উপজেলা ছাত্রলীগের সভাপতি রায়মোহন কুমার রায়, সাধারন সম্পাদক সাহিন আলম, সহ-সভাপতি ফিরোজ খান রাজ, প্রিন্স মুসা, রনিজ খান মুন্না, সাংগঠনিক সম্পাদক নাজমুল মাতুব্বরসহ উপজেলা ছাত্রলীগের নেতাকর্মী বৃন্দ।