ঢাকামঙ্গলবার , ৯ মে ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

শিরোনাম: “বাসের ধাঁক্কায় প্রাণ গেল ৬ জনের”

admin
মে ৯, ২০১৭ ৫:২৭ অপরাহ্ণ
Link Copied!

সিরাজুল ইসলাস, চমক নিউজ :
যশোরে যাত্রীবাহী বাস গাছের সঙ্গে ধাক্কা খেয়ে, অন্তত ৬ নিহত এবং অর্ধশত যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার দুপুরের দিকে যশোর-ঝিনাইদহ মহাসড়কের সাতমাইল বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার খুলনা থেকে ছেড়ে আসা রূপসা পরিবহনের একটি যাত্রীবাহী বাস (যশোর-ব-১১-০০৮৪) কুষ্টিয়া যাওয়ার পথে যশোর-ঝিনাইদহ মহাসড়কের সাতমাইল বাজারের কাছে দুর্ঘটনার কবলে পড়ে। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডানপাশে কড়াই গাছে ধাক্কা খায়।
দুর্ঘটনায় অন্তত ৬ নিহত ও বাসের সবযাত্রীই আহত হয়েছেন। গাড়িটি দুমড়ে মুচড়ে গেছে। হতাহতদের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি। পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করছে।

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি একেএম আজমল হুদা জানান, দুর্ঘটনার পর পুলিশ, ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে যশোর হাসপাতালে প্রেরণ করছে। হতাহতদের সংখ্যা এখনই জানানো সম্ভব হচ্ছে না।

স/এষ্