তারাকান্দায় ভাষা সৈনিক মরহুম শামসুল হকের ১৭ তম মৃত্যুবার্ষিকী পালিত
তৌকির আহমেদ শাহীনঃ অদ্য ২৭ শে মে ২০২২ইং রোজ শুক্রবার ময়মনসিংহের ফুলপুরে মরণোত্তর একুশে পদকপ্রাপ্ত ভাষা সৈনিক মরহুম শামসুল হক এমপি’র ১৭ তম মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ আওয়ামী লীগ তারাকান্দা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী জনাব শরীফ আহমেদ এমপি মহোদয় এবং তারাকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রদীপ চক্রবর্তী রুনু ঠাকুর, সাধারন সম্পাদক আলহাজ্ব বাবুল মিয়া সরকার , উপজেলা চেয়ারম্যান, উপজেলা প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ স্থানীয় আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় নেতা কর্মী বৃন্দ উক্ত সময় উপস্থিত ছিলেন।
ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা শামসুল হক এমপি মহোদয় মহান মুক্তিযুদ্ধের একজন অন্যতম সংগঠক ও যোদ্ধা হিসাবে তিনি উজ্জল ভুমিকা পালন করেন। ১৯৭০,১৯৭৩,১৯৮৬,১৯৯১ ও ১৯৯৬ সালে ফুলপুর আসন থেকে তিনি জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। তা ছাড়াও তিনি ১৯৮৮ সালে ফুলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছিলেন।
১৯৯৫ ও ১৯৯৬ সনে ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সভাপতি ছিলেন। তিনি ১৯৯৬ সালে পাট মন্ত্রনালয়ে সংসদীয় কমিটির সভাপতি ছিলেন। ময়মনসিংহ জেলা শ্রমিকলীগের সভাপতি হিসাবে শ্রমিক স্বার্থ সংরক্ষনের জন্য সফলতার সাথে লড়াই সংগ্রাম করে গেছেন।
এ ছাড়া তিনি বিভিন্ন স্কুল,কলেজ,মসজিদ,মাদরাসা,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের গুরুত্বপূর্ণ পদে দায়িদ্ব পালন করেছিলেন। আওয়ামীলীগের তৃনমুল কর্মী ও নেতাদের ছিলেন তিনি পরম বন্ধু। সাধারন মানুষের জন্য রাজনৈতিক ভেদাভেদ ভুলে সমান ভাবে কাজ করে গেছেন।
তাই তিনি ছিলেন আপাময় জন সাধারনের প্রিয় লোক। সবাই তাকে শামসু ভাই বলে ডাকতেন। সবার প্রিয় শামসু ভাই ২০০৪ সালের ২৭মে চলে গিয়েছেন না ফেরার দেশে। এমন একজন মহান নেতার মৃত্যু আজও মেনে নিতে পারেনি ফুলপুর-তারাকান্দার সর্ব স্থরের মানুষ।
স/বি

