ঢাকামঙ্গলবার , ২৪ মে ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

নগরকান্দা-সালথা ওয়েলফেয়ার এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি পুনঃগঠন

abu naser
মে ২৪, ২০২২ ৩:০৬ অপরাহ্ণ
Link Copied!

নগরকান্দা-সালথা ওয়েলফেয়ার এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি পুনঃগঠন

 

 

আবু নাসের হুসাইন, ফরিদপুর: ফরিদপুরের নগরকান্দা-সালথা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন একটি অরাজনৈতিক, সামাজিক সেবা ও উন্নয়নমূলক সংগঠন হিসেবে ২০১৯ সালে যাত্রা শুরু করে। অদ্যবধি সংগঠনটি সুনামের সাথে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সাংগঠনিক কার্যক্রম বিস্তৃতির কারণে সংগঠনটি গতকাল সোমবার “ঝাল রেস্টুরেন্ট” ঢাকাতে -আনুষ্ঠানিকভাবে কার্যনির্বাহী কমিটি পুনঃর্গঠন করা হয়।

সংগঠনের সভাপতি খন্দকার পারভেজুল হক, সাধারণ সম্পাদক ফজলে রাব্বি চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক মো:আরিফুজ্জামান এর তত্ত্বাবধায়নে কার্যনির্বাহী কমিটির পুনর্গঠন সম্পন্ন হয়।

কমিটির দায়িত্ব প্রাপ্ত অন্যে সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি রোমান মিয়া, সহ -সভাপতি হাবিবুর রহমান (হাবিব), সহ-সভাপতি মোস্তফা কামাল, যুগ্মসাধারণ সম্পাদক হাবিবুর রহমান (মিন্টু), যুগ্নসাধারণ সম্পাদক আহসান হাবীব, যুগ্নসাধারণ সম্পাদক ইমরুল হোসেন,যুগ্নসাধারণ সম্পাদক খন্দকার হাফিযুর রহমান বিপ্লব রেজা, কোষাধক্ষ্য শেখ ইকরাম হোসেন, প্রচার সম্পাদক মোঃ তাজুল ইসলাম, সহ-প্রচার আলামিন তালুকদার, ক্রীড়া সম্পাদক আবুল খায়ের, সহ-ক্রীড়া সম্পাদক আসিফ মাহবুব আকাশ, ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক তাহের উদ্দিন ঠাকুর, সহ ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মিলন মিয়া, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইফুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক শামীমা রুমা, আইন বিষয়ক সম্পাদক এসএম আশিকুর রহমান, সমাজ কল্যাণ সম্পাদক জাকির হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন সোহাগ, সহ-সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শোয়েব।

সভাপতি পুর্নগঠিত কমিটির সকলকে অভিনন্দন এবং স্বাগত স্বাগত জানান। পরিশেষে, শপথ পাঠ এর মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।