নেত্রকোনায় ভূমি সেবা সপ্তাহের শুভ উদ্বোধন উপলক্ষে
বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা
পিয়াস আহমদ, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ“ভূমি অফিসে না এসে ভূমি সেবা গ্রহণ করুন” এই প্রতিপাদ্য নিয়ে নেত্রকোনা সদরে রবিবার (২২ মে) দুপুরে ভূমি সেবা সপ্তাহ-২০২২ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
জেলার পুরাতন কালেক্টরেট মাঠ প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে সদর ইউনিয়ন ভূমি অফিস (ভূমি জাদুঘর), নেত্রকোনায় এসে শেষ হয়।
এ সময় প্রধান অতিথি জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্র্যাট কাজি মোঃ আব্দুর রহমান ফিতা কেটে ভূমি সেবা সপ্তাহ-২০২২ এর শুভ উদ্বোধন করেন।
পরে সদর ইউনিয়ন ভূমি অফিস (ভূমি জাদুঘর), নেত্রকোনার কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুহেল মাহমুদের সভাপতিত্বে ও সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তারের সঞ্চালায় প্রেস কনফারেন্স ও আলোচনা সভা করা হয়।
সভায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি কাজি মোঃ আব্দুর রহমান, বিশেষ অতিথি মোঃ আকবর আলী মুন্সী, ডিডি এলজি জিয়া আহম্মদ সুমন, বিজ্ঞ জিপি এ্যাডভোকেট আমিরুল ইসলাম, প্রেসক্লাব সম্পাদক এম.মোখলেছুর রহমান খান প্রমুখ।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান, অধ্যাপক তফসির উদ্দিন খান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আইয়ুব আলী, গাজী মোজাম্মেল হক টুকু, মদন উপজেলা নির্বাহী অফিসার মোঃ বুলবুল আহমেদ, সদর থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ।
আরও উপস্থিত ছিলেন, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন ভূমি উপ সহকারী কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও সংশ্লিষ্ট সেবা গ্রহীতাবৃন্দ।
ভূমি সেবা সপ্তাহে প্রদত্ত সেবাসমূহ হলো- ই-নামজারি আবেদন গ্রহণ অনলাইনে ভূমি কর আদায়, সিএস/এসএ/পর্চা প্রাপ্তির আবেদন, এলএ কেসের ক্ষতিপূরণ চেক প্রদান, ডিসিআর ও খতিয়ানের কপি প্রদান ও ভূমি সেবা সম্পর্কিত বিভিন্ন তথ্য ও পরামর্শ প্রদান। এছাড়াও নাগরিক সেবার জন্য ভিজিট করুন land.gov.bd ওয়েবসাইটে এবং যেকোনো সেবা ও অভিযোগ জানাতে কল করুন ১৬১২২ নম্বরে।

