ঢাকাশুক্রবার , ২০ মে ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

বঙ্গবন্ধুর সমাধিস্থলে নেত্রকোনা সদর উপজেলা আ.লীগের পুষ্পস্তবক অর্পণ

চমক নিউজ, ময়মানসিংহ
মে ২০, ২০২২ ৫:৩৯ অপরাহ্ণ
Link Copied!

বঙ্গবন্ধুর সমাধিস্থলে নেত্রকোনা সদর উপজেলা আ.লীগের পুষ্পস্তবক অর্পণ

পিয়াস আহমদ, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ নেত্রকোনা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ আতাউর রহমান মানিক ও সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান খান ২০ মে শুক্রবার সকাল ১০ টার দিকে টুঙ্গীপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করেন।

পরে তাঁরা বাগেরহাটের ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদে পবিত্র জুম্মা’র নামাজ আদায় করেন।

প্রসঙ্গত গত ১ মার্চ সম্মেলনের মাধ্যমে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে আলহাজ্ব মোঃ আতাউর রহমান মানিক এবং মোঃ হাফিজুর রহমান খান সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন।

তাঁরা দায়িত্ব পেয়ে স্বল্প সময়ে উপজেলার ১২ টি ইউনিয়নে সফলতার সাথে কর্মী সমাবেশ করেছেন। তাঁদের নেতৃত্বে এই প্রথম গেল রমজানে প্রতিটা ইউনিয়নে অত্যন্ত সুচারুভাবে ইফতার মাহফিল করা হয়েছে।

সভাপতি এবং সাধারণ সম্পাদক সম্মিলিতভাবে উপজেলার প্রতিটা গ্রামে তৃণমূল আওয়ামী লীগের নেতা-কর্মীর কাছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শ এবং স্বপ্নের সোনার বাংলা গড়ার বার্তা ইতিমধ্যে পৌঁছাতে সক্ষম হয়েছেন।

বঙ্গবন্ধুর সমাধিস্থলের সংক্ষিপ্ত ইতিহাসঃ

সদ্য মৃত্যুবরণকারী নেত্রকোনার কৃতি সন্তান সাবেক রাস্ট্রপতি ও বিচারপতি শাহাবুদ্দীন আহমদ ১৯৯৯ সালের ১৭ মার্চ বঙ্গবন্ধুর সমাধিসৌধের নির্মাণ কাজের ভিত্তি প্রস্ত্তর স্থাপন করেন। সংস্কৃতি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ৩৮.৩০ একর জমির উপর ১৭ কোটি ১১ লাখ ৮৮ হাজার টাকা ব্যয়ে সেনাবাহিনীর ইন্জিনিয়ারিং কোরের সহযোগিতায় প্রত্নতত্ত্ব বিভাগ এ সমাধিসৌধ নির্মাণ করেন।

টুঙ্গীপাড়ার বাইগার নদীর পাড়ে গড়ে উঠেছে বঙ্গবন্ধুর মাজার কমপ্লেক্স। এ কমপ্লেক্সে রয়েছে একটি পাঠাগার ও জাদুঘর। পাঠাগারে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা বইসহ প্রায় ০৬ হাজার বই রয়েছে। গবেষণা কেন্দ্র, প্রদর্শনী কেন্দ্র, উন্মুক্ত মঞ্চ, পাবলিক প্লাজা, প্রশাসনিক ভবন, ক্যাপেটেরিয়া, বকুলতলা চত্বর ও স্যুভেনির কর্ণার রয়েছে। বঙ্গবন্ধুর সমাধিস্থলে দেশ-বিদেশ থেকে প্রতিদিন ৫-৬ হাজার দর্শনার্থী শ্রদ্ধা জানায়।

ষাটগম্বুজ মসজিদের সংক্ষিপ্ত ইতিহাসঃ

১৫ শত শতাব্দীতে খান জাহান আলী বাগেরহাটে ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ নির্মাণ করেন। ষাটগম্বুজ মসজিদ বাংলাদেশের তিনটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের একটির মধ্যে অবস্থিত। ১৯৮৫ সালে ইউনেস্কো বাগেরহাট শহরকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেয়।