ভোরের কাগজের প্রকাশক ও সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে
নেত্রকোণায় সাংবাদিকদের মানববন্ধন
আটপাড়া (নেত্রকোণা) থেকে মো: আসাদুজ্জামান খান সোহাগ- আজ শুক্রবার (২০ মে) সকাল ১১টায় নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সামনের সড়কে দৈনিক ভোরের কাগজের প্রকাশক ও সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য নেত্রকোণা জেলা প্রতিনিধি মো: শফিকুল ইসলাম এক মানববন্ধনের আয়োজন করেন।
এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ইত্তেফাকের জেলা প্রতিনিধি শ্যামলেন্দু পাল, কালের কণ্ঠের নেত্রকোণা জেলা প্রতিনিধি ও টেলিভিশন সাংবাদিক ফোরামের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মহসিন, নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ, যমুনা টিভি ও যুগান্তেরের জেলা প্রতিনিধি ও বাংলার নেত্র পত্রিকার সম্পাদক কামাল হোসেন, টেলিভিশন ফোরামের সাবেক সাধারণ সম্পাদক ও মাইটিভির জেলা প্রতিনিধি মো: আনিসুর রহমান, আটপাড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও যায়যায়দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি ও অনলাইন চমক নিউজের জেলা প্রতিনিধি মো: আসাদুজ্জামান খানসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ প্রমূখ।
বক্তারা বলেন, দৈনিক ভোরের কাগজের প্রকাশক ও সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা মামলার বিষয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করেন এবং অবিলম্বে এই মিথ্যা প্রত্যাহারের দাবী জানান।
স/বি

