ঢাকাবুধবার , ১৮ মে ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

কেন্দুয়ায় পানিতে ডুবে শিশু মৃত্যু

চমক নিউজ, ময়মানসিংহ
মে ১৮, ২০২২ ৭:০৭ অপরাহ্ণ
Link Copied!

কেন্দুয়ায় পানিতে ডুবে শিশু মৃত্যু

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি– নেত্রকোনার কেন্দুয়ায় পুকুরের পানিতে ডুবে এনাতুল (৭ বছর) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। এনাতুল উপজেলার কান্দিউড়া ইউনিয়নের দীঘলকুর্শা গ্রামের বকুল মিয়ার ছেলে। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে বাড়ির পেছনের পুকুরে। জানা গেছে, বাড়িতে মা ধান গোছানোর কাজে ব্যস্ত ছিলেন।

এ সময় বাড়ির আঙ্গিনায় খেলা করছিল এনাতুল। পরে তাকে না পেয়ে খুঁজাখুঁজির পর পুকুরের পানিতে ভাসতে দেখে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এনাতুলকে মৃত ঘোষণা করেন।

কেন্দুয়া থানার এস.আই আলীমুর রাজি জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

স/বি