নেত্রকোনায় আওয়ামী লীগের আনন্দ মিছিল
পিয়াস আহমদ, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ ১৭ মে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে নেত্রকোনা জেলা আওয়ামীলীগ ও তার সগযোগী সংগঠন সোমবার (১৬ মে) সন্ধ্যায় শহরের ছোট বাজারস্থ জেলা আওয়ামী কার্যালয়ের সামনে পাকা রাস্তায় আনন্দ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
আনন্দ মিছিলে আওয়ামীলীগ, সদর উপজেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ, জেলা যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ ও ছাত্রলীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মী অংশগ্রহণ করেন।
আনন্দ মিছিলে নেতৃত্ব দেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বিজ্ঞ পিপি অ্যাডভোকেট ইফতেখার মাসুদ, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ভজন সরকার, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আতাউর রহমান মানিক, সম্পাদক, হাফিজুর রহমান খান, পৌর আওয়ামী লীগের সভাপতি, অর্পিতা খানম সুমি, সম্পাদক, টিটু দত্ত রায়, সাবেক উপমন্ত্রী আরিফ খান জয় প্রমূখ।
পরে নেতা-কর্মীরা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভায় শেখ হাসিনা’র স্বদেশ প্রত্যাবর্তনের বিষয়ে বক্তব্য রাখেন।
স/বি

