খালিয়াজুরীতে শিশুকে কুপিয়ে হত্যা
পিয়াস আহমদ, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ নেত্রকোনা জেলার খালিয়াজুরীর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের কুতুবপুর গ্রামে রোববার সকালে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ভোরে ঘরে শিশুটিকে ঘুমে রেখে মা-বাবা বাড়ির বাইরে কাজ করতে যায়। রোববার সকাল ৬ টার দিকে স্থানীয় লোকজন শিশুটির মৃতদেহ বাড়ির পাশে দেখতে পান। সংবাদ পেয়ে খালিয়াজুরী থানা পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করেন। পুলিশ শিশুটির মৃতদেহ সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য ময়না তদন্তের নিমিত্তে মৃতদেহ আধুনিক সদর হাসপাতাল, নেত্রকোনায় প্রেরণ করেন।
শিশু সাহেদা আক্তার (০৫) এর মৃতদেহে ধারালো অস্ত্রের অনেকগুলো কোপের আঘাত রয়েছে। শিশুটির বাবা দেলোয়ার হোসেন দিলু ও মাতা-রোজিনা আক্তারের সন্দেহ জমি সংক্রান্তের জের ধরে প্রতিবেশী ইউসুফ মোল্লা, সুলতান মোল্লাসহ অজ্ঞাত লোকজন তাদের মেয়েকে ঘুমের মধ্যে কুপিয়ে হত্যা করেছে।
খালিয়াজুরী থানার অফিসার ইনচার্জ মোঃ মজিবুর রহমান জানান, শিশু সাহেদা আক্তারের মৃতদেহ ময়না তদন্ত করা হয়েছে। জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশী ইউসুফ মোল্লা, সুলতান মোল্লাকে সন্দেহ করে অজ্ঞাতনামা ৪/৫ জনের বিরুদ্ধে শিশুটির মা রোজিনা আক্তার বাদী হয়ে মামলা দায়ের করেন।
চমক নিউজ জেলা প্রতিনিধিকে সোমবার সন্ধ্যা ৭ টার সময় ওসি জানান, তাঁর নেতৃতে খালিয়াজুরী থানা পুলিশ ঘটনাস্থল এলাকায় হত্যার প্রকৃত রহস্য উদঘাটন এবং আসামী গ্রেফতারের জন্যে অভিযানে রয়েছে। এখন পর্যন্ত কোন আসামী গ্রেফতার হয়নি।
স/বি

