ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: রোববার বিকেলে ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি গ্রামে ছাদের ময়লা পরিস্কার করতে গিয়ে পল্লী বিদ্যুৎ তারে স্পৃষ্ট হয়ে রিমন (৯) নামে এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাশ্ববার্তী গফরগাঁও উপজেলার দীঘা গ্রামের জালাল উদ্দিনের শিশু ছেলে স্থানীয় ইকরা প্রিপারেটরি মডেল স্কুলের নার্সারির ছাত্র রিমনকে রোববার বিকেলে প্রতিবেশী ধনু মিয়ার মেয়ে তাদের ছাদ পরিস্কার করতে বলে। এ সময় অসাবধানতাবসত রিমন পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যায়। স্থানীয়া অভিযোগ করেন ধনুর বাসা ছাদ থেকে মাত্র ২ফুট উচ্চতায় পল্লী বিদ্যুতের সঞ্চালিত লাইনটি গিয়েছে।
নিহত রিমনের পিতা জালাল উদ্দিন স্থানীয় কালাম মুন্সীর বাড়িতে ভাড়ায় থেকে হোটেল (কর্ম জিবিদের মেছ) ব্যবসা করেন।
খবর পেয়ে ভালুকা মডেল থানা ওসি (তদন্ত) ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স/এষ্

