কেন্দুয়ায় আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি- নেত্রকোনার কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে হাসপাতারে তৃতীয় তলায় বৃহস্পতিবার (১২ মে) দুপুরে আন্তর্জাতিক নার্সেস দিবস পালন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এর আগে হাসপাতাল চত্তরে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়।
নার্সেস কর্মকর্তা মুক্তা সরকারের সঞ্চালনায় এবং আরএমও ডাক্তার মাশরুফ ওয়াহিদের সভাপতিত্বে কেক কাটার পর আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ভূঁইয়া, ডাক্তার গোলাম সারোয়ার তারেক, ডাক্তার মাহফুজুর রহমান জয়, স্বাস্থ্য কমিটির সদস্য শহিদুল ইসলাম ফকির বাচ্চু, সিনিয়র ষ্ট্রাফ নার্স জাকিয়া আক্তার, হাসপাতালের জরুরী বিভাগের ইনচার্জ ফজলে রাব্বি (এসএসিএমও), হাসপাতাল অফিস সহকারী আবুল কালাম আজাদ, শাহীনুর রহমান খন্দকার শাহীন, নার্সিং অফিসার সোহেল রানা, নার্সেস ষ্টুডেন্ট স্বর্ণা আক্তার প্রমুখ।
আলোচনায় নার্সেস প্রতিকৃত ফ্লুরেঞ্জ নাইটিংকেলের জীবন-দর্শন ও নার্সদের সেবাসহ বিভিন্নদাবী ও অন্যান্য বিষয় নিয়ে ব্যাপক আলোচনা করা হয়।
স/বি

