ঢাকাবৃহস্পতিবার , ১২ মে ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

মেহেরপুরে আন্তর্জাতিক নার্স দিবস পালিত

admin
মে ১২, ২০২২ ২:০৯ অপরাহ্ণ
Link Copied!

মেহেরপুরে আন্তর্জাতিক নার্স দিবস পালিত

এস এম মেহেরাব হোসেন : কেক কাটা, আলোচনা সভা, র‍্যালী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মেহেরপুরে আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল চত্বরে আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সুপার ডাঃ জমির মোহাম্মদ হাফিজুর সাত্তারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ মোঃ জওয়াহেরুল আনাম সিদ্দিকী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আর এম ও ডাঃ মোঃ মোখলেছুর রহমান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন নার্স সুপার ভাইজার পাপিয়া খাতুন, আসাদুর রহমান, সাইদা মরিয়ম, নাজমা খাতুন, হাবিবা সুলতানা, কুলসুম খাতুন, রহিমা খাতুন প্রমুখ।

পরে সেখানে কেক কাটা হয় এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিকে  আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে এর আগে একটি র‍্যালী করা হয়।

সিভিল সার্জন ডাঃ মোঃ জওয়াহেরুল আনাম সিদ্দিকীর নেতৃত্বে র‍্যালীটি মেহেরপুর পৌর ঈদগাহ গেট থেকে শুরু করে প্রধান সড়ক হয়ে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে গিয়ে শেষ হয়।

স/এষ্