টাকা বাজি ধরে গৌরীপুরে চলছে ষাঁড়ের লড়াই
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে বাজি ধরে ষাঁড়ের লড়াই অনুষ্ঠিত হওয়ার অভিযোগ ওঠেছে।
মঙ্গলবার (১০ মে) ভোরে উপজেলার মাওহা ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের সোনারামপুর এলাকায় এ লড়াই হয়েছে।
স্থানীয় কয়েকজন জানান, ঘটনার দিন স্থানীয় একটি জুয়ারী চক্র উল্লেখিত স্থানে পাশ্ববর্তী নেত্রকোণা সদর উপজেলার বিশিউড়া এলাকার জনৈক দুই ব্যক্তির দুটি ষাঁড়ের মাঝে এ লড়াইয়ের আয়োজন করে।
পুলিশের চোখ ফাঁকি দিয়ে প্রায়ই এ স্থানে খুব ভোরে এ ষাঁড়ের লড়াইয়ের আয়োজন করা থাকে।
স্থানীয় ও আশপাশের বিভিন্ন এলাকার লোকজন ভোরে এ লড়াই দেখতে এসে টাকা বাজি ধরেন। এতে আয়োজকদের পকেট ভারী হলেও সর্বশান্ত হন সাধারণ মানুষ।
গৌরিপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, এ ষাঁড়ের লড়াইয়ের বিষয়ে তিনি অবগত নন। ঘটনাটি খতিয়ে দেখে তিনি জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন।
স/ব

