মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ সদরের মিরকাদিম পৌরসভার মিরাপাড়া এলাকার মারুফ (১১) নামের মাদ্রাসা ছাত্র নিখোঁজের ২ মাসেও কোন সন্ধান মিলেনি। স্থানীয় ও পারিবারিক সুত্রে জানাযায়, মিরকাদিম পৌরসভার মীরাপাড়া এলাকার মানিক শেখের ছেলে মারুফ স্থানীয় গোলাপবাগ হাফিজিয়া মাদ্রাসার দুই পাড়া হাফিজি ছাত্র ছিলেন। গত- ০৬-০৩-১৭ইং তারিখ বিকাল ৫ টার দিকে মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাড়ী থেকে বের হয় মারুফ। সেই থেকে আর বাড়ী ফিরেনি মারুফ। পরিবারের লোকজন মাদ্রাসাসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজ করে মারুফের কোন সন্ধান পায়নি তার পরিবারের লোকজন। ছেলে ফিরে আসবে বলে বুকে আশা নিয়ে কান্নাকাটি করছে তার বাবা মা। মারুফ ২ মাস ধরে নিখোঁজ রয়েছে কে জানে তার ভাগ্যে কি ঘটেছে এ নিয়ে পরিবারের লোকজন ও সহপাঠীরা মানসিকভাবে ভেঙ্গে পড়েছেন। এ ব্যাপারে নিখোঁজ মারুফের মা মুন্সীগঞ্জ সদর থানায় একটি সাধারন ডায়েরী করেছেন যাহার নং ৪৬ তাং- ০১-০৫-১৭ইং।
স/এষ্

