ঢাকাসোমবার , ৯ মে ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

কেন্দুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে শুরু হয়েছে সিজারিয়ান কার্যক্রম

চমক নিউজ, ময়মানসিংহ
মে ৯, ২০২২ ৫:৩৬ অপরাহ্ণ
Link Copied!

কেন্দুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে শুরু হয়েছে সিজারিয়ান কার্যক্রম

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ মাস আগে শুরু হয়েছিল এলাকাবাসীর দীর্ঘ দিনের প্রত্যাশা সিজারিয়ান কার্যক্রম। গত জানুয়ারিতে একজন কনসাল্টেন্ড ডাক্তার আসাতে সিজারিয়ান কার্যক্রম আলোর মুখ দেখে। মাঝখানে কিছুদিন বন্ধ থাকার পর ডাক্তার আয়শা এবং ডাক্তার লিজার সার্বিক তত্বাবধানে সোমবার (৯মে) অস্ত্রোপ্রচারের মাধ্যমে ২টি সিজার সফলভাবে সম্পন্ন হয়।

এতে ডাক্তার, নার্স এবং প্রসূতিসহ নবজাতকের আত্মিয়স্বজন অনেক খুশি হয়েছেন। সোমবার দুপুরে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিজারিয়ান ওটিতে গিয়ে দেখা যায়, উপজেলার গÐা গ্রামের হাদিস উদ্দিনের স্ত্রী শাহীনূর আক্তার পলি (২৫) সিজারের মাধ্যমে জন্ম দিয়েছেন ফুটফুটে ছেলে সন্তান। হাদিস মিয়া জানান, খুব সুন্দরভাবে সিজার সম্পন্ন হয়েছে। আমি খুব খুশি হয়েছি।

সিজার ওটির ইনচার্জ আসমা বেগম জানান, বেলা সাড়ে ১১টায় পলি আক্তারের ৩ কেজি ওজনের নবজাতক বাচ্চা সুষ্ঠুভাবে প্রসব করাতে পেরেছি। এছাড়া উপজেলার দলপা ইউনিয়নের রামনগর গ্রামের মোস্তফা কামালের স্ত্রী মারুফা আক্তার রুহির (২৪) সিজারও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

উপজেলা হাসপাতালের আরএমও ডাক্তার মাশরুফ ওয়াহিদ জানান, বেশ কিছু দিন সিজারিয়ান কার্যক্রম বন্ধ থাকার পর সোমবার ২টি সিজার সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আশা করি এ কার্যক্রম অব্যাহত থাকবে। উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাক্তার এবাদুর রহমান জানান, আমাদের হাসপাতালে আজ ২টি সিজার সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। নবজাতক শিশু ও মা উভয়ই সুস্থ্য আছেন। আমরা আমাদের সবটুকু দিয়ে সেবা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি।

স/বি