ঢাকাসোমবার , ৯ মে ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

কেন্দুয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

চমক নিউজ, ময়মানসিংহ
মে ৯, ২০২২ ৫:৩১ অপরাহ্ণ
Link Copied!

কেন্দুয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোণার কেন্দুয়ায় পুকুরের পানিতে ডুবে আব্দুল কাইয়ূম (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। কাইয়ূম উপজেলার চিরাং ইউনিয়নের মনাটিয়া গ্রামের সাজু মিয়ার ছেলে।

এ ব্যাপারে কেন্দুয়া থানার ইউডি মামলা হয়েছে বলে ওসির দায়িত্বে থাকা কেন্দুয়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত মীর মাহবুবুর রহমান জানান। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায় মনাটিয়া গ্রামের সঞ্জু মিয়া তার পরিবার নিয়ে চট্টগ্রাম থাকেন। ঈদ উপলক্ষে ১মে মনাটিয়া গ্রামের বাড়িতে আসেন।

গত ৮মে রোববার দুপুর থেকে ছেলে আব্দুল কাইয়ূম (৮) কে পাওয়া যাচ্ছিল না। পরে রাতে বাড়ির পাশের নানা মতি মিয়ার পুকুরের পানিতে কাইয়ূমের দেহ ভেসে আছে। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে এলে রাত সাড়ে ৮ টায় কাইয়ূমকে ডাক্তার মৃত ঘোষণা করেন।

স/বি