তারাকান্দায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্ব মা দিবস পালিত
তারাকান্দা ( ময়মনসিংহ) প্রতিনিধি- ‘ মা দিবসের অঙ্গিকার,শিশু মা নয় আর’ এ প্রতিপাদ্য নিয়ে ময়মনসিংহের তারাকান্দায় উপজেলা প্রশাসন এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে বিশ্ব মা দিবস-২০২২ পালিত হয়েছে।
৮ মে রোজ( রবিবার) তারাকান্দা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেহেনা আক্তার খাতুন’ র সঞ্চালনায় হলরুমে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত।
আলোচনা সভায় মা দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন তারাকান্দা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা কামরুন্নাহার বকুল। এ সময় অন্যান্যের মাঝে আরও উপস্থিত ছিলেন,বীর মুক্তিযোদ্ধা আঃ মোতালেব প্রমুখ।
স/বি

