এডভোকেট এম. জুবেদ আলী এম.পি’র
জানাজায় হাজার মানুষের ঢল
আটপাড়া (নেত্রকোণা) থেকে মো: আসাদুজ্জামান খান সোহাগ- ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রবীণ আওয়ামী লীগ নেতা নেত্রকোণা-০৩ (আটপাড়া-কেন্দুয়া) নির্বাচনী এলাকার ৪ বারের নির্বাচিত এম.পি. ময়মনসিংহ বার কাউন্সিলের বার বার নির্বাচিত সভাপতি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর অন্যতম ঘনিষ্ট সহচর এডভোকেট এম. জুবেদ আলী বার্ধক্য জনিত কারণে গত শনিবার দুপুরে ময়মনসিংহ শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন।
এই প্রবীণ নেতার জানাজার নামাজ তাঁর নিজ গ্রামের বাড়ি ও কেন্দুয়া উপজেলায় অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজা শনিবার রাত ১১ ঘটিকায় আটপাড়া উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে হাজার মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়।
নামাজের জানাজার সময় শোক জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক নেত্রকোণা-০৩ আসনের সাংসদের পক্ষে আটপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এছাড়া শোক জানিয়েছেন, গণপ্রজান্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এম.পি, সাবেক এমপি কেন্দ্রীয় যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিল, সংরক্ষিত আসনের সাংসদ শেফালী আক্তার, জেলা পরিষদের প্রশাসক প্রশান্ত কুমার রায়, নেত্রকোণা পৌর মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খান।
জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: নূর খান মিঠু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মো: খায়রুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার শাকিল আহমেদ, সাধারণ সম্পাদক মো: ফেরদৌস রানা আনজু, অফিসার ইনচার্জ জাফর ইকবাল, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষে মুক্তিযোদ্ধা গণ, ভাইস চেয়ারম্যান মো: মিজানুর রহমান খান নন্দন, তানিয়া নাজনীন চৌধুরী রেখা, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: আসাদুজ্জামান খান সোহাগ, উপজেলা বিএনপি’র আহŸায়ক মো: মাছুম চৌধুরী, জেলা ও উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এই গুণি ব্যক্তির জানাজার নামাজে অংশগ্রহণ করেন এবং ফুল দিতে শ্রদ্ধা নিবেদন করেন।
স/বি

