ঢাকাসোমবার , ২ মে ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

আটপাড়ায় মে দিবসের আলোচনা সভায় অধ্যাপক অপু উকিল

চমক নিউজ, ময়মানসিংহ
মে ২, ২০২২ ২:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

আটপাড়ায় মে দিবসের আলোচনা সভায়
অধ্যাপক অপু উকিল

আটপাড়া (নেত্রকোণা) থেকে মো: আসাদুজ্জামান খান সোহাগ- ‘শ্রমিক-মালিক একতা, উন্নয়নের নিশ্চয়তা’ এই প্রতিপাদ্যকে ধারণ করে মহান মে দিবস উদযাপন করেন নেত্রকোণার আটপাড়া উপজেলা প্রশাসন ও উপজেলা শ্রমিক লীগ।
আজ রবিবার (১লা মে) সকাল ৯.০০ ঘটিকায় আন্তর্জাতিক জাতীয় শ্রমিক দিবস অর্থাৎ মহান মে দিবস উপলক্ষে আটপাড়া উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালি শেষে উপজেলা হল রুমে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার শাকিল আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিল।

এছাড়া উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো: মিজানুর রহমান খান নন্দন, তানিয়া নাজনীন চৌধুরী রেখা, অফিসার ইনচার্জ জাফর ইকবাল, জেলা পরিষদ সদস্য সুমন খান, ইউ.পি চেয়ারম্যান মো: আব্দুস সাত্তার, মো: রোকন উজ্জামান রোকন, মো: শাহজাহান কবীর, অখিল চন্দ্র দাস, সায়েদুল হক তালুকদার, মো: শাহজাহান, উপজেলা শ্রমিক লীগের সভাপতি অমল কুমার দত্ত, সম্পাদক মো: খায়রুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: আসাদুজ্জামান খান সোহাগসহ উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিগণ প্রমূখ।

আলোচনা সভার সঞ্চালানা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বানিয়াজান ইউ.পি চেয়ারম্যান মো: ফেরদৌস রানা আনজু। প্রধান অতিথি বক্তব্যে বলেন, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা এডভোকেট মরহুম এম. জুবেদ আলী সাহেবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শ্রমিকদের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে তাদের পাশে থাকার আশ্বাস দেন।

স/বি