হৃদয়ে কেন্দুয়া স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ঈদবস্ত্র বিতরণ
পিয়াস আহমদ, নেত্রকোনা জেলা প্রতিনিধি: হৃদয়ে কেন্দুয়া স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ১ মে দুপুরে নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার রাজাইল ও নওপাড়ায়- অসহায়, সুবিধাবঞ্চিত, হতদরিদ্র এবং এতিম ৪ শত শিশুকে ঈদবস্ত্র প্রদান করা হয়েছে।
এ সময় সংগঠনের সভাপতি ব্যাংকার মোঃ সাজ্জাদ খান, সম্পাদক মোঃ সোহাগ মিয়াসহ সংগঠনের নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতি মোঃ সাজ্জাদ খান জানান, “হৃদয়ে কেন্দুয়া” একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটি কেন্দুয়া উপজেলার বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে সহায়তা করে আসছে। পাশাপাশি ইতিহাস ঐতিহ্য নিয়েও কাজ করছে। ২০১৪ সালে সংগঠনটি স্থাপিত হয়। আমরা প্রতি বছরের শীতে ও ঈদে বস্ত্র বিতরণ করে অসহায় এবং সুবিধাবঞ্চিত মানুষের পার্শ্বে দাঁড়াই। ভবিষ্যতেও এই কার্যক্রমগুলো অব্যাহত থাকবে।
উল্লেখ্য যে, ফেসবুক পেইজ “হৃদয়ে কেন্দুয়া” তাদের সংগঠনের বিভিন্ন কর্মকান্ড তুলে ধরায় ব্যাপক পরিচিতি লাভ করেছে এবং সকলের আস্থা অর্জন করেছে।
স/বি

