নেত্রকোনায় জেলা পরিষদের নতুন প্রশাসক প্রশান্ত কুমার
পিয়াস আহমদ, নেত্রকোনা জেলা প্রতিনিধি: নেত্রকোনা জেলা পরিষদের নতুন প্রশাসক হলেন-সদ্য বিদায়ী জেলা পরিষদের প্রশাসক বাবু প্রশান্ত কুমার রায়।
জেলা পরিষদ আইন-২০০০ (সংশোধনী/২০২২) এর ৮২ উপধারার (২) মোতাবেক পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সদ্য বিদায়ী ৬১ জেলা পরিষদের প্রশাসককে রাস্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোহাম্মদ তানভীর আজম ছিদ্দিকী স্বাক্ষরিত ২৭ এপ্রিল স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা বাংলাদেশ সচিবালয়, ঢাকা এর স্মারক নং-৪৬.০০.০০০০.০৪২.১৮.০০৭.২২.৬৪৬ মোতাবেক জনস্বার্থে আদেশ জারি করা হয়েছে।
এতথ্য নিশ্চিত হওয়ায় নতুন জেলা পরিষদের প্রশাসক বাবু প্রশান্ত কুমার রায়কে জেলা ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা ও ইউপি চেয়ারম্যানগণ, রাজনৈতিক ও ব্যবসায়িক নেতৃবৃন্দ ও বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ সামাজিক যোগাযোগমাধ্যমসহ স্ব শরীরে অভিনন্দন জানাচ্ছেন।
এদিকে ২৮ এপ্রিল দুপুরে নেত্রকোনা জেলা পরিষদ কার্যালয়ে জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ নতুন জেলা পরিষদের প্রশাসক প্রশান্ত কুমার রায়কে প্রধান অতিথি করে সংবর্ধনা প্রদান করেন।
chomoknews.com নেত্রকোনা জেলা প্রতিনিধিকে- নতুন জেলা পরিষদের প্রশাসক প্রশান্ত কুমার জানান, বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পূণরায় আমাকে জেলা পরিষদের প্রশাসক নিয়োগ করায় চির কৃতজ্ঞ। প্রধানমন্ত্রীর সুস্থতাসহ দীর্ঘায়ু কামনায় উপস্থিত সবার কাছে দোয়া চান এবং সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
স/বি

