ঢাকাশুক্রবার , ৫ মে ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

টার্গেট নির্বাচন, নিবন্ধন পেতে নতুন দলের দৌড়ঝাঁপ

admin
মে ৫, ২০১৭ ৯:৫২ অপরাহ্ণ
Link Copied!

একাদশ সংসদ নির্বাচনের আগে নিবন্ধিত হওয়ার জন্য দৌড়ঝাঁপ করছে নতুন নতুন রাজনৈতিক দল। ইতিমধ্যে নতুন নতুন দল নিয়ে জোট গঠনের প্রক্রিয়া চলছে। এ ছাড়া দশম সংসদ নির্বাচনের আগে যেসব রাজনৈতিক দল নিবন্ধনবঞ্চিত হয়েছে, এবার তারাও আগেভাগে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে যোগাযোগ শুরু করেছে। সব মিলে প্রায় এক ডজন দলের নেতা ইসি কর্মকর্তাদের কাছে যাচ্ছেন, কথা বলছেন। এদিকে নতুন কমিশন একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে যে নির্বাচনী রোডম্যাপ তৈরি করছে তাতে চলতি বছরের মধ্যে নতুন দলের নিবন্ধনের আবেদন সংগ্রহ করার পরিকল্পনা রয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন— আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলসহ সর্বত্র চলছে আলাপ-আলোচনা। প্রস্তুতি নিচ্ছে সব রাজনৈতিক দল। এমনকি  দশম সংসদ নির্বাচন বর্জনকারী দল বিএনপিও আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে মাঠ পর্যায়ে কাজ শুরু করছে। নির্বাচনকে ঘিরে কিছু নতুন দল তো মাঠে থাকবেই। আর নতুন যেসব জোট হচ্ছে তাদেরও অনেক দলের নিবন্ধন নেই। তাই ভোট করতে হলে তাদের ইসির নিবন্ধন নিতেই হবে। ইসি কর্মকর্তারা বলছেন, অক্টোবরের মধ্যে নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য আবেদন আহ্বান করা হবে। এ জন্য পত্রিকায় বিজ্ঞপ্তিও দেবে ইসি। এর পরে ২০১৮ সালের ফেব্রুয়ারির মধ্যে আবেদন যাচাই-বাছাই করে নতুন দলের নিবন্ধন সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। আর নতুন দলের নিবন্ধন শেষ করে একাদশ সংসদ নির্বাচন করার আগে দ্বিতীয় দফায় সব দলের সঙ্গে সংলাপ করার পরিকল্পনাও রয়েছে ইসির।

ইসি সূত্র জানায়, সম্প্রতি বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগের (বাকশাল) চেয়ারম্যান শরীফ মো. আমীরুজ্জামান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার কাছে পাঠিয়েছেন। সিইসির কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে— যে শর্তের ওপর ভর করে রাজনৈতিক দলগুলোর নিবন্ধন দেওয়া হয়, প্রথম শর্ত অনুযায়ী বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ-বাকশাল নিবন্ধন পাওয়ার যোগ্যতা রাখে। কারণ ১৯৮৬ সালে জাতীয় নির্বাচনে বাকশালের পক্ষ থেকে তিনজন সংসদ সদস্য নির্বাচিত হন। চিঠিতে আরও বলা হয়, ইতিপূর্বে দেশে যখন রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রক্রিয়া শুরু হয় তখন প্রথম ভাগে বাকশাল নিবন্ধিত হয়েছিল। কিন্তু দুঃখ ও পরিতাপের বিষয়, ব্যক্তিগত আক্রোশ ও খামখেয়ালিপনায় তৎপরবর্তী ইসি আমাদের নিবন্ধন বাতিল করে, যা ছিল সম্পূর্ণরূপে নির্বাচন কমিশন আইনের পরিপন্থী। তারা নিবন্ধন পেতে সিইসির দৃষ্টি আকর্ষণ করেছে।

স/এষ্