নেত্রকোনায় ১০৬ জন রোগী পেল ৫০ হাজার টাকার চেক
পিয়াস আহমদ, নেত্রকোনা জেলা প্রতিনিধি: সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, থ্যালেসামিয়া ও জন্মগত হৃদ রোগে আক্রান্ত রোগীদের মধ্যে ২৬ এপ্রিল দুপুরে নেত্রকোনা জেলা প্রেসক্লাবের হল রুমে এককালীন চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
নেত্রকোনা জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্র্যাট কাজি মোঃ আবদুর রহমানের সভাপতিত্বে এবং সমাজসেবা কার্যালয় নেত্রকোনা জেলার উপপরিচালক মোঃ আলাল উদ্দিনের সার্বিক ব্যবস্থাপনায় প্রধান অতিথি ছিলেন-সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু এমপি, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-জেলা পুলিশ সুপার, মোঃ আকবর আলী মুন্সী, নেত্রকোনা জেলা ক্রিসেন্ট ইইনিটের সম্পাদক ও জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক গাজী মোজাম্মেল হক টুকু, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান খান মানিক, সম্পাদক হাফিজুর রহমান খান, নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সম্পাদক মোঃ মুখলেছুর রহমান, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তুহিন আক্তার, বিভিন্ন সাংবাদিকবৃন্দসহ আরও অনেকেই ।
মন্ত্রী তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন-জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশকে স্বাধীনতা দিয়েছেন। তাঁর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নতির শীর্ষ স্থানে নিয়ে যাচ্ছেন। যাঁদের জমি ও গৃহ নাই তাঁরা আজ জমি ও গৃহ পাচ্ছে। আজ নেত্রকোনা জেলায় ৩৪৭ পরিবার জমিসহ ঘর পেয়েছেন। এরই অংশবিশেষ মদন উপজেলাকে আজ জেলা প্রশাসক সাহেব ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করেছেন। অচিরেই সমগ্র বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন মুক্ত হবে। রোগী ও তাঁদের পরিবারের উদ্দেশ্যে বলেন-প্রতিটা রোগীই ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রত্যেক রোগীর জন্যে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া ৫০ হাজার টাকা আপনাদের চিকিৎসার যথেষ্ঠ সহায়ক হবে। তিঁনি উপস্থিত সকলের নিকট প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া চান।
অতঃপর ৩০৬ জন রোগীকে ৫০ হাজার টাকার চেক (সর্বমোট ৫৩ লক্ষ) বিতরণ করেন। পরে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়।
স/বি

