ঢাকামঙ্গলবার , ২৬ এপ্রিল ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

মদন উপজেলা ভূমিহীন ও গৃহহীন মুক্ত

চমক নিউজ, ময়মানসিংহ
এপ্রিল ২৬, ২০২২ ৪:৫০ অপরাহ্ণ
Link Copied!

মদন উপজেলা ভূমিহীন ও গৃহহীন মুক্ত

পিয়াস আহমদ, নেত্রকোনা জেলা প্রতিনিধি:প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীনদের জন্য আবাসন নিশ্চিত করতে সরকারের লক্ষ্যমাত্রার অংশ হিসেবে ঈদ-উল-ফিতরের আগে আজ ২৬ এপ্রিল, ২০২২ তারিখ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দেশব্যাপী ৩২ হাজার ৯০৪টি ঘর ঈদ উপহার প্রদান করেন। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চ্যুয়াল অনুষ্ঠানের মাধ্যমে সারাদেশে একযোগে তৃতীয় পর্যায়ের জমির দলিল ও নির্মাণকৃত গৃহসমূহ প্রদান কর্মসূচির শুভ উদ্বোধন করেন।

এরই অংশ বিশেষ নেত্রকোনা জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজি মোঃ আবদুর রহমান মদন উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত করে মদন ইউনিয়নের দক্ষিণপাড়া আশ্রয়ণ প্রকল্পের নির্মিত ঘর ও জমির দলিল আজ উপকারভোগীদের মাঝে হস্তান্তর করেন।

উল্লেখ্য, নেত্রকোনা জেলার ১০ টি উপজেলায় আশ্রয়ণ প্রকল্পের তৃতীয় পর্যায়ের ১ হাজার ১১৭টি ‘ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীন পরিবার পুনর্বাসন কার্যক্রম চলমান রয়েছে। ইতোমধ্যে ৩৪৭টি ঘরের নির্মাণকাজ সম্পন্ন হওয়ায় আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের মতো ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে উদ্বোধন করেন।

স/বি