ঢাকামঙ্গলবার , ২৬ এপ্রিল ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

কলমাকান্দায় আদিবাসীরা পেল গভীর নলকূপ

চমক নিউজ, ময়মানসিংহ
এপ্রিল ২৬, ২০২২ ৩:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

কলমাকান্দায় আদিবাসীরা পেল গভীর নলকূপ

পিয়াস আহমদ, নেত্রকোনা জেলা প্রতিনিধি: নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার পাহাড়ি গ্রামগুলোতে পানির সংকট দীর্ঘদিনের। তীব্র দাবদাহে সেই সংকট আরও বেড়েছিল। এর মধ্যে রংছাতি ইউনিয়নের হাতিবেড় চন্দ্রডিঙ্গা গ্রামের ক্ষুদ্র জাতিগোষ্ঠীদের পানির সমস্যা আরও প্রকট হয়ে দাঁড়িয়েছিল।

কিন্তু এখন থেকে তাঁদের আর পানির জন্য হাহাকার করতে হবে না। তাঁদের বাড়িতে একটি গভীর নলকূপ স্থাপনসহ পানি সংরক্ষণে ১ হাজার লিটারের একটি ট্যাংকের ব্যবস্থা করা হয়েছে। এই গভীর নলকূপ থেকে আশ-পাশের প্রায় ২৫টি পরিবারের পানির সমস্যা মিটবে।

২৫ এপ্রিল সোমবার নেত্রকোনার জেলা প্রশাসক- কাজি মোঃ আবদুর রহমান প্রধান অতিথি হয়ে গভীর নলকূপটি উদ্বোধন করেন। এ সময় জেলা জনস্বাস্থ্য নির্বাহী প্রকৌশলী, কলমাকান্দা উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), অফিসার ইনচার্জ, সুপার স্টার গ্রুপের জ্যেষ্ঠ ব্যবস্থাপক প্রমুখ উপস্থিত ছিলেন।

স/বি