ঢাকামঙ্গলবার , ২৬ এপ্রিল ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

দূর্গাপুরে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে উপজেলা চেয়ারম্যান ঝুমা তালুকদারের ইফতার

চমক নিউজ, ময়মানসিংহ
এপ্রিল ২৬, ২০২২ ৩:১১ পূর্বাহ্ণ
Link Copied!

দূর্গাপুরে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে উপজেলা চেয়ারম্যান ঝুমা তালুকদারের ইফতার ও দোয়া মাহফিল

পিয়াস আহমদ, নেত্রকোনা জেলা প্রতিনিধি:নেত্রকোনা জেলার দূর্গাপুর উপজেলার চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে সোমবার সন্ধ্যায় পৌর শহরের দক্ষিণ পাড়ায় নিজ বাসভবনের সামনে তাঁর পিতা-সাবেক সাংসদ, বীর মুক্তিযোদ্ধা মরহুম জালাল উদ্দিন তালুকদার ও মাতা-মরহুমা জহুরা বেগমদ্বয়ের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল করেছেন।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-দূর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি-বীর মুক্তিযোদ্ধা আলা উদ্দিন আল আজাদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার -বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেনসহ উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধাগণসহ আরও অনেকেই।

এসময় ঝুমা তালুকদার আমন্ত্রিত বীর মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন-আপনারা আমার বাবার সহযোদ্ধা। আপনাদের চেহারার মধ্যে আমার বাবার চেহারা খুঁজে পাই। আমার বাবা, সারাজীবন আপনাদের সাথে রাজনীতি ও চলাফেরা করেছেন। আমি তাঁর কন্যা, আপনাদের সন্তান, তাই আমিও বাবার মতো সারাজীবন আপনাদের সেবায় থাকতে চাই। পরে তিনি সবাইকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করে বিদায় জানান।

স/বি