ঢাকামঙ্গলবার , ২৬ এপ্রিল ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

নেত্রকোনায় যুবলীগ নেতা অরুন এর ১২০ এতিম শিশুকে ঈদ সামগ্রী উপহার

চমক নিউজ, ময়মানসিংহ
এপ্রিল ২৬, ২০২২ ৩:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

নেত্রকোনায় যুবলীগ নেতা অরুন এর ১২০ এতিম শিশুকে ঈদ সামগ্রী উপহার

পিয়াস আহমদ, নেত্রকোনা জেলা প্রতিনিধি: পবিত্র রমজান উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মানিত চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সংগ্রামী সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল এঁর আহবানে নেত্রকোনা জেলা যুবলীগের উদ্যোগে ২৫ এপ্রিল সোমবার বিকালে শহরের সাতপাই এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে ১২০জন এতিম, ছিন্নমূল শিশুকে ঈদসামগ্রী ও বস্ত্র বিতরণ করেন- মুক্তিযোদ্ধার সন্তান, সাবেক ছাত্র নেতা, জেলা যুবলীগ সভাপতি প্রার্থী-একেএম আজহারুল ইসলাম অরুন।

এসময় তাঁর সহযোগী হিসেবে আরও উপস্থিত ছিলেন-বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী যুবলীগ নেতা-সাইফুল ইসলাম, আতিকুর রহমান আতিক, আরিফ হোসেন, মোঃ স্বপন, ইমরান হোসেনসহ আরও অনেকেই।

অসহায় শিশুরা ঈদসামগ্রী পেয়ে আনন্দ-উল্লাসে মেতে উঠে। উল্লেখ্য যে, জেলা যুবলীগ নেতা অরুন রাজনীতি ও ব্যবসার পাশাপাশি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

স/বি