ঢাকাসোমবার , ২৫ এপ্রিল ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

নেত্রকোনায় মেদনী ইউনিয়ন আ. লীগের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

চমক নিউজ, ময়মানসিংহ
এপ্রিল ২৫, ২০২২ ৩:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

নেত্রকোনায় মেদনী ইউনিয়ন আ. লীগের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

পিয়াস আহমদ, নেত্রকোনা জেলা প্রতিনিধি: নেত্রকোনা সদর উপজেলার ২ নং মেদনী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি-আজিজ খাঁ’র সভাপতিত্বে এবং বিশিষ্ট ব্যবসায়ী আওয়ামীলীগ নেতা-জিল্লুর রহমানের সার্বিক সহযোগিতায় রবিবার ২৪ এপ্রিল সন্ধ্যায় মেদনী ইউনিয়ন পরিষদের পার্শ্বে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন- যুগ্ম সাধারণ সম্পাদক-বাবু প্রশান্ত কুমার রায়, উপজেলা আ. লীগের নবনির্বাচিত সভাপতি- আলহাজ্ব আতাউর রহমান মানিক, সাধারণ সম্পাদক-মোঃ হাফিজুর রহমান খান।

আরও উপস্থিত ছিলেন- জেলা আ. লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক- আরিফ খান, জেলা আ. লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক- গাজী মর্তুজা হোসেন কামাল, নেত্রকোনা সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা-গাজী মোবারক হোসেনসহ আ. লীগের বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ এবং নানা পেশাজীবি লোকজন।

স/বি