ঢাকারবিবার , ২৪ এপ্রিল ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

নেত্রকোনায় মুক্তিযোদ্ধাদের স্বরণে আলোচনা মিলাদ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

চমক নিউজ, ময়মানসিংহ
এপ্রিল ২৪, ২০২২ ৪:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

নেত্রকোনায় মুক্তিযোদ্ধাদের স্বরণে আলোচনা মিলাদ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

পিয়াস আহমদ, নেত্রকোনা জেলা প্রতিনিধি:-নেত্রকোনা পাবলিক হলে শনিবার ২৩ এপ্রিল বিকাল ৪ ঘটিকায় মুক্তিযোদ্ধার সন্তান সংসদ, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল, নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে নব নির্বাচিত সভাপতি অধ্যাপক ওমর ফারুকের সভাপতিত্বে ও সম্পাদক রইছ মোহাম্মদ হাবিব খান মুক্তি’র সঞ্চালনায় মুজিববর্ষের আলোচনা, শহীদ বীর মুক্তিযোদ্ধা ও প্রয়াত বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে মিলাদ, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি ছিলেন-বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আ. লীগ কেন্দ্রীয় কমিটি, বিশেষ অতিথি ছিলেন-মোঃ সোলায়মান মিয়া, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল, শফিকুল ইসলাম বাবু, প্রতিষ্ঠাতা মহাসচিব, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আমিরুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি, নেত্রকোনা জেলা আ. লীগ ও জিপি, জজ কোর্ট, নেত্রকোনা, হাবিবুর রহমান খান রতন, সহ সভাপতি, নেত্রকোনা জেলা আ. লীগ, অধ্যক্ষ গোলাম রসুল তালুকদার, সহ সভাপতি, নেত্রকোনা জেলা আ. লীগ, বীর মুক্তিযোদ্ধা বাবু সুকুমার সরকার, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম খান, যুগ্ম সাধারণ সম্পাদক, নেত্রকোনা জেলা আ. লীগ ও পৌর মেয়র, নেত্রকোনা পৌরসভা, নূর খান মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক, নেত্রকোনা জেলা আ. লীগ, বাবু প্রশান্ত কুমার রায়, যুগ্ম সাধারণ সম্পাদক, নেত্রকোনা জেলা আ. লীগ, অধ্যাপক ভজন চন্দ্র সরকার, সাংগঠনিক সম্পাদক, নেত্রকোনা জেলা আ. লীগ, বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান খান বীর প্রতীকগণ।

আরও বক্তব্য রাখেন- নেত্রকোনা জেলার মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান, জেলা আ. লীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ। এতে উপস্থিত ছিলেন-নেত্রকোনা জেলার মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান-নাতি, বিভিন্ন মিডিয়ার সাংবাদিক, শিক্ষক, আইনজীবীসহ নানা পেশাজীবির লোকজন।

স/বি