ঢাকারবিবার , ২৪ এপ্রিল ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

আটপাড়ার আওয়ামী লীগের বর্ধিত সভায় এম.পি অসীম কুমার উকিল

চমক নিউজ, ময়মানসিংহ
এপ্রিল ২৪, ২০২২ ২:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

আটপাড়ার আওয়ামী লীগের
 বর্ধিত সভায় এম পি অসীম কুমার উকিল

আটপাড়া (নেত্রকোনা) থেকে মো: আসাদুজ্জামান খান সোহাগ : নেত্রকোণার আটপাড়ায় ৫নং তেলিগাতী ইউনিয়নের আওয়ামী লীগের উদ্যোগে ২৩ এপ্রিল শনিবার বিকাল ৩ ঘটিকায় তেলিগাতী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক নেত্রকোণা-৩ আসনের সাংসদ অসীম কুমার উকিলের উপস্থিতিতে বর্ধিত সভা, ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মো: খায়রুল ইসলাম, জেলা আওয়ামী লীগ নেতা মো: আব্দুল কাইয়ুম রোকন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: ফেরদৌস রানা আনজু, আওয়ামী লীগ নেতা মো: সুলতান উদ্দিন আহমেদ, মো: সায়দুল হক তালুকদার মো: শাহজাহান কবীর, আবু নাসের তালুকদার মিলু, যুগ্ম সম্পাদক নিরঞ্জন পাল সৈকত, মো: জাহাঙ্গীর হাসান, মো: মিজানুর রহমান খান নন্দন, সাংগঠনিক সম্পাদক মো: আব্দুস সেলিম মনি, প্রচার সম্পাদক মো: আরিফুজ্জামান খান টিটু, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মো: জহিরুল ইসলাম খান হীরা, সহ-প্রচার সম্পাদক মো: হায়দার জাহান সাগর, ইউ.পি চেয়ারম্যান অখিল চন্দ্র দাস, যুবলীগ সম্পাদক মো: রোকন-উজ্জামান রোকন, নেত্রকোণা জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মো: জিয়াউল হক চৌধুরী, তাঁতী লীগের সাধারণ সম্পাদক মো: আসাদুজ্জামান খান সোহাগ, ছাত্রলীগ সভাপতি রাহাত বিশ্বাসসহ ইউনিয়ন আওয়ামী লীগের কার্যকরী কমিটির সকল নেতৃবন্দ ও সহযোগী সংগঠনের নেতৃবন্দ প্রমূখ।

বর্ধিত সভায় সভাপতিত্ব করেন তেলিগাতী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ.টি.এম শহীদুজ্জামান হেলিম ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো: আতিকুর রহমান বিদ্যা। প্রধান অতিথি বক্তব্যে বলেন, আগামী দিনে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহŸান জানান।

স/বি