ঢাকাশনিবার , ২৩ এপ্রিল ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

আটপাড়ায় পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই চলছে পশু জবাই

চমক নিউজ, ময়মানসিংহ
এপ্রিল ২৩, ২০২২ ৩:৩৮ অপরাহ্ণ
Link Copied!

আটপাড়ায় পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই চলছে পশু জবাই

আটপাড়া (নেত্রকোণা) থেকে মো: আসাদুজ্জামান খান সোহাগ- সরকারি আইন অমান্য করে স্বাস্থ্যবিধি না মেনে কেনো ধরণের পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই নেত্রকোণার আটপাড়ার বিভিন্ন হাট-বাজারে চলছে পশু জবাই।

এসব পশুর গোশত বিক্রি হচ্ছে অলি গলিতে গড়ে ওঠা দোকানগুলোতে। আর এতে মারাত্মক স্বাস্থ্য ঝুকিতে পড়েছে মানুষ। জানা গেছে, পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন-২০১১ অনুযায়ী কসাইখানার বাইরে এবং কর্তৃপক্ষের অনুমতি ছাড়া পশু জবাই করা শাস্তিযোগ্য অপরাধ। কিন্তু আটপাড়ায় এ আইন কসাইরা মানছেন না। কসাইরা রোগাক্রান্ত পশু সস্তায় ক্রয় করে বেশি লাভের আশায় রাতের আধারে জবাই করে তা বিক্রয় করার অভিযোগ রয়েছে। এর ফলে চরম স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে উপজেলাবাসী।

আরও জানা যায়, গরু জবাই করার মতো নেই কোন কসাইখানা। রোগাক্রান্ত পশু অবাধে জবাই হচ্ছে। জবাইয়ের আগে প্রতিটি পশুর স্বাস্থ্য পরীক্ষা করার কথা। কিন্তু সেই নিয়ম মানছেন না কেউই। ডাক্তার না দেখিয়েই বেশিরভাগ পশু রাতের বেলায় জবাই হচ্ছে। বিভিন্ন স্থানে যেখানে সেখানে নোংরা পরিবেশে জবাই হচ্ছে পশু। তাছাড়া নিয়ম হচ্ছে পশু জবাইয়ের আগে ডাক্তার দিয়ে পরীক্ষা করে পশুর গায়ে সিল মারা, গুরুর মাংসের গায়ে গরুর মাংস এবং মহিষের মাংসের গায়ে মহিষের মাংস লিখে দেওয়া। কিন্তু সেই নিয়মও কেই মানছেন না।

এসব ছাড়াই মাংস চলে যাচ্ছে বিভিন্ন রেস্টুরেন্টে। সেখানেও মানুষকে খাওয়ানো হচ্ছে একটার কথা বলে আর একটা। এতে করে মানুষকে পড়তে হচ্ছে স্বাস্থ্যঝুঁকিতে। আটপাড়ার ব্রæজের বাজার, তেলিগাতী বাজারসহ বিভিন্ন বাজার ঘুরে এই তথ্য পাওয়া যায়। আটপাড়া উপজেলার পোষ্ট অফিস রোডের বাসিন্দা মো: জহিরুল ইসলাম খান হীরা বলেন, আমরা বাজারে কোন পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই জবাইকৃত পশুর মাংস ক্রয় কওে থাকি। কিন্তু জবাইকৃত পশুর কোন ধরণের রোগ বালাই রয়েছে কিনা সেটা আমাদেও জানা নেই। এতে আমরা স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছি।

এ ব্যাপারে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি। আটপাড়া ব্রæজের বাজারের ইজারাদার আরমান কবীর নিলয় বলেন, আমি ব্রæজের বাজারে পশু জবাই করার জন্য উপর্যুক্ত পরিবেশ নিশ্চিত করা আছে। তাদেরকে নির্দিষ্ট স্থানে পশু জবাই করার জন্য বলা আছে। এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

আটপাড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো: আলী আকবর বলেন, উপজেলার নির্দিষ্ট স্থানে জবাই করতে হবে। আমি এ ব্যাপারে মাইকিংয়ের ব্যবস্থা করবো। তা দেখবে উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর। আর উপজেলা সদর ছাড়া ইউনিয়ন পর্যায়ে কোনো বাজারে পশু জবাইয়ের অনুমোদন নেই। নিয়ম অনুযায়ী চিকিৎসকের কাছে ছাড়পত্র নিয়ে অন্য এলাকায় জবাই করে বাজারে নিয়ে মাংস বিক্রি করতে হবে। এ ব্যাপারে স্থানীয়দের সচেতন হতে হবে।

স/বি