জবি প্রতিনিধি (জি এ এমমাহফুজ আলম): জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) এর উদ্ভিদবিজ্ঞান বিভাগের২০১৬-১৭ শিক্ষাবর্ষের নবীনবরন, বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবারবেলা ১১.০০ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিয় মিলনায়তনে বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. হাসনা হেনা বেগম এর সভাপতিত্বে শুরু হয় এ অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জবি উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান, বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মোঃ সেলিম ভুঁইয়া, অধ্যাপক মোঃ জাকারিয়া মিয়া ও হাকীম মোঃ মনিরুল ইসলাম। এছাড়াও আরো উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের চেয়ারম্যান, অত্র বিভাগের শিক্ষক-শিক্ষিকা সহ বিভিন্ন ব্যাচের ছাত্র-ছাত্রীবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বিদায়ীদেরকে বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে নিজেদেরকে প্রতিষ্ঠিত করে নিজ, সমাজ, দেশ ও জাতির সেবায় আত্ননিয়োগ করার কথা বলেন, তারা আরো বলেন- তোমারায় পার নিজেকে আলোকিত করতে, নিজ বিভাগ ও বিশ্ববিদ্যালয়কে জাতির সামনে তুলে ধরতে। অন্যদিকে নবীনদেরকে উদ্দেশ্য করে বলেন- তোমরা এ বিশ্ববিদ্যালয়ের প্রান, তোমরা নিজেদের যোগ্যতা বলেই নিজেদের আসন নিশ্চিত করেছ, সামনে আরও বহুদুর যাবে এই প্রত্যাশা তোমাদের সকলের কাছে, পরিশেষে খুব আনন্দঘন পরিবেশে নবীনদের বরণ করে নেয়া হয় আর বিদায়ীদের কৃতি সংবর্ধনার মাধ্যমে শেষ হয় অনুষ্ঠানটি।
স/এষ্

