ঢাকাবৃহস্পতিবার , ৪ মে ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

নাটোরে চিতা বাঘকে পিটিয়ে মেরে ফেলেছে এলাকাবাসী ॥ বাঘের আক্রমনে একজন আহত

admin
মে ৪, ২০১৭ ৫:২৫ অপরাহ্ণ
Link Copied!

তাপস কুমার, নাটোর:
নাটোরের বড়াইগ্রামে একটি চিতা বাঘকে পিটিয়ে মেরে ফেলেছে এলাকাবাসী। এসময় বাঘের আক্রমনে আহত হয়েছে আব্দুস সালাম নামের এক ব্যাক্তি। আহত সালাম একই গ্রামের জসিম উদ্দিনের ছেলে। বৃহস্পতিবার সকালে উপজেলার গোয়ালফা গ্রামে এ ঘটনা ঘটে।
বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক লিটন সাহা ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ফজের আলী এ ঘটনার সত্যতা শিকার করে জানায়, সকালে বড়াইগ্রামে উপজেলার গোয়ালফা গ্রামের বাঘমাড়া বিলে তার পুকুর পাড়ের একটি গাছে বাঘটিকে দেখতে পায় স্থানীয়রা। পড়ে এলাকাবাসী মাছ ধরা জাল দিয়ে বাঘটিকে আটক করে। এসময় জালের মধ্যে থেকেই বাঘ আক্রমন করতে থাকে। এক সময় বাঘের আক্রমনে আব্দুস সালাম নামে একজন জখম হয়। পরে বাঘটিকে জাল থেকে বের করে লোহার ছিকল দিয়ে বাধার চেষ্টা করা হয়। সেই সময় বাঘটি পুনরায় আক্রমন করতে গেলে স্বানীয়রা আত্মরক্ষার্থে বাঘটিকে পিটিয়ে মেরে ফেলে।

স/এষ্