ঢাকাবৃহস্পতিবার , ৪ মে ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

নাটোরে আদিবাসী ১৩টি পরিবারের খোলা আকাশের নিচে মানবেতর জীবন

admin
মে ৪, ২০১৭ ৫:২২ অপরাহ্ণ
Link Copied!

তাপস কুমার, নাটোর:
আদালতের রায়ে উচ্ছেদ হওয়া নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর গ্রামের আদিবাসী ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ১৩টি পরিবারের প্রায় ৪০জন সদস্যদের দুইদিন দুইরাত খোলা আকাশের নিচে ভয় আতংকে অন্ধকারে কেটেছে। স্থানীয় চেয়ারম্যান আমজাদ হোসেন দেওয়ানের দেওয়া খাবারে পেটে ভাত জুটলেও মাথার উপর কোন ঠাই জুটেনি। শিশু-কিশোর ও যুবতী মেয়েদের নিয়ে পরিবার গুলোর ভীতিকর আতংকে কেটেছে। অমানবিক আচরনের মুখে পড়ে ৯০ বছর ধরে বসবাস করা ঘরবাড়ি সয়সম্বল হারিয়ে পরিবার গুলোর হাহাকার থামছে না।
বৃহস্পতিবার সরেজমিন আদিবাসী পরিবার গুলোর অবস্থা জানতে গিয়ে দেখা যায়, পরিবারের লোকজন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপনের করছে। তাদের চোখে পানি মুখে আহাজারী মনে দুচিন্তায় বিভোর হয়ে বসে আসে সব নারী পুরুষরা। করুন এ দৃশ্য দেখে আশে পাশের লোকজন ক্ষোভ জানিয়েছে।
রিনা রাণী জানান, উচ্ছেদ করার সময় ঘর থেকে কোন পড়নের কোন কাপর বের করতে পারিনি তাই মঙ্গলবার থেকে এক কাপড়ে আছি এবং রাত আসলে আমার কিশোরী মেয়েকে নিয়ে দুচিন্তায় থাকি। আদিবাসী অজিত সিং বলেন, আমাদের থাকার জন্য খাস জায়গা সরকার আমাদের পত্তন দিয়েছিল আমরা সেখানে ৯০ বছর ধরে বসবাস করছি। কিন্ত বজলুর রশিদ আদালতের রায় নিয়ে আমাদের উচ্ছেদ করল। আদিবাসী শান্ত সিং বলেন, আমাদের অন্য কোথাও এক খন্ড জমিও নাই যে সেখানে আমরা আবার বসতি গড়বো। আদিবাসী দিলজিৎ সিং বলেন, যে কোন মহুতে কালবৈশাখী ঝড় বৃষ্টি শুরু হলে আমাদের কে আশ্রয় দিবে-এ প্রশ্ন আমাদের উদাস করে। বুধবার নাটোর আদিবাসী সমাজ উন্নয়ন সংস্থার পক্ষ থেকে মানববন্ধন শেষে জেলা প্রশাসক কে স্বারকলিপি দিলে তাদের পূর্ণবাসনের জন্য আশ্বাস দেন।
উল্লেখ্য, ২ এপ্রিল মঙ্গলবার স্থানীয় বজলুর রশিদের দায়ের করা মামলায় আদালতের রায়ে আদিবাসীদের ১৩টি পরিবার উচ্ছেদ করে প্রশাসন।

স/এষ্