ঢাকাবুধবার , ২০ এপ্রিল ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ভালুকায় জমির মালিকদের হয়রানীর প্রতিবাদে এলাবাসির মানবন্ধন

চমক নিউজ, ময়মানসিংহ
এপ্রিল ২০, ২০২২ ৪:১০ পূর্বাহ্ণ
Link Copied!

ভালুকায় জমির মালিকদের হয়রানীর
প্রতিবাদে এলাবাসির মানবন্ধন

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:- ময়মনসিংহের ভালুকা উপজেলার বিরুনীয়া ইউনিয়নের বাহির পাথার গ্রামে অবস্থতি বড়বিলা বিলের মালিকদের সাথে উপজেলার বিরুনীয়া গ্রামের মৃত: ইসমাইল হোসেনের ছেলে রফিকুল ইসলাম (রবি) প্রতারনা পৃর্বক সাক্ষর জালিয়াতির মাধ্যমে জাল চুক্তিপত্র তৈরী করে হয়রানী মূলক মামলা ও বসত ভিটার গাছসহ কৃষিজমির ক্ষতি সাধনের প্রতিবাদে ওই বিলের জমিতে গত ১৮ এপ্রিল সোমবার বিকালে আধাঘন্টা ব্যাপী মানবন্ধন করেছে জমির মালিক ও এলাকাবাসী।

জানা যায়,উপজেলার বিরুনীয়া গ্রামের মৃত: ইসমাইল হোসেনের ছেলে রফিকুল ইসলাম (রবি) প্রতারনা করার প্রতিবাদে এ মানবন্ধন হয়। মানবন্ধনে উপস্থিত ছিলেন ওই ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ছামসুল হক,স্থানীয় মেম্বার লালমিয়া ও ৩নং ওয়ার্ড মেম্বার আজিজুল হক। বক্তব্য রাখেন ওই বিলের জমির মালি গোলাম মোস্তফা, মেহেদী হাসান জুয়েল,নজরুল ইসলাম,সিরাজ উদ্দিন, আবুল হোসেন, রাশিদা আক্তার, মজিবর রহমান, ছামছুদ্দিন, শাহজাহান প্রমুখ।

স/বি