কিশোরগঞ্জ প্রতিনিধি, মোঃ আশরাফ আলী :ডিজিটাল বাংলাদেশ গঠনের লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে ডিজিটাল উদ্যোক্তাদের ৩ দিন ব্যাপি ট্রেনিংয়ের আয়োজন করা হয় কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মাসউদ, কিশোরগঞ্জ সদর উপজেলার (ভূমি) কর্মকর্তা সিন্ধা তালুকদার, প্রধান অতিথি প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন। পরে প্রশিক্ষক ড. আলীউর রহমান পিএইচডি, আরটিআই মাস্ক কমিউনিকেশনের ড. এমপিল, ফেলো, আইআইজে (বার্লিন) জার্মানি। তিনি তাদেরকে প্রতিবেদন তৈরি এবং অনলাইনে আউট সোর্সিং ইনকাম, ডাটা এন্ট্রি এবং আধুনিক বাংলাদেশে দ্রুত সেবাদান কারী হিসেবে তৈরি হওয়ার বিভিন্ন কৌশল প্রদান করেন। প্রশিক্ষণে সদর উপজেলার ১১টি ইউনিয়ন, পৌরসভার উদ্যোক্তাগণ এবং কম্পিউটার অপারেটরগণ গ্রহণ করেন।
স/এষ্

