ঢাকাবুধবার , ২০ এপ্রিল ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

নেত্রকোনায় ৪৪ কেজি গাঁজাসহ মাদক সম্রাট কোরবান গ্রেফতার

চমক নিউজ, ময়মানসিংহ
এপ্রিল ২০, ২০২২ ৪:০০ পূর্বাহ্ণ
Link Copied!

নেত্রকোনায় ৪৪ কেজি গাঁজাসহ মাদক সম্রাট কোরবান গ্রেফতার

পিয়াস আহমদ, নেত্রকোনা জেলা প্রতিনিধি : নেত্রকোনায় ৪৪ কেজি গাঁজাসহ মাদক  সম্রাট কোরবান আলীকে নেত্রকোনা মডেল থানার পুলিশ গ্রেফতার করেছে।

মডেল থানার অফিসার ইনচার্জ জনাব খন্দকার শাকের আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আসাদুল ইসলাম, রফিকুল ইসলাম, এমদাদুল হক রানা, এএসআই সুবেন, এএসআই আবু রায়হান আজাদ, কং জাকারিয়া, সুপার ডিও, মনিরুজ্জামান, সুজন ও শাহীনদেরকে সঙ্গে নিয়ে ১৯ এপ্রিল আনুমানিক সোয়া নয়টার সময় নেত্রকোনা পৌরসভার পারলা শাহজালাল (রঃ) এন্টারপ্রাইজ বাসকাউন্টারের সামনে থেকে দুটি ট্রলি ব্যাগ ও পাঁচটি স্কুল ব্যাগে থাকা ৪৪ কেজি গাঁজাসহ কোরবান আলী (২৬) কে গ্রেফতার করে।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কোরবান আলীর সহযোগি অজ্ঞাতনামা ৪/৫ জন গাঁজা ব্যবসায়ী তাহাদের হেফাজতে থাকা ট্রলি ব্যাগ ও স্কুল ব্যাগগুলো ফেলে দৌঁড়ে পালিয়ে যায়।

ওসি আরও জানান, কোরবান আলীকে জিজ্ঞাসাবাদে সে জানায়,গাজীপুর জেলার জয়দেবপুর থানার কড্ডা নান্দোন (গোলটেক) গ্রামের মৃত নওয়াব মিয়ার, ছেলে কোরবান আলী (২৬)।

অজ্ঞাতনামা আসামীদের সঠিক এবং পূর্ণাঙ্গ নাম- ঠিকানার জন্যে কোরবান আলীকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আসামীরা গাঁজাগুলো সুনামগঞ্জ জেলা থেকে সংগ্রহ করে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বাসে উঠার প্রস্তুতিকালে গাঁজাসহ কোরবান আলীকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য আসামী কোরবান আলীর বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। কোরবান আলীসহ অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।

স/বি